মহাসম্মানিত খাছ সুন্নতী ইযার বা লুঙ্গির পরিমাপ
, ২৪ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৩১ রবি , ১৩৯২ শামসী সন , ২৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি:, ১৩ আশ্বিন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) সুন্নত মুবারক তা’লীম
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন খত্বামুন নাবিয়্যীন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ইযার মুবারক বা লুঙ্গি মুবারক ছিলেন লম্বায় সাড়ে চার হাত এবং প্রস্থে আড়াই হাত।
এ প্রসঙ্গে হযরত ইমাম শিহাবুদ্দীন ইবনে হাযার হাইছামী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন-
وكان ازاره صلى الله عليه وسلم اربعة اذرع وشبرا عرض ذراعين وشبر.
অর্থ: সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন খত্বামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ইযার মুবারক অর্থাৎ সিলাইবিহীন লুঙ্গি মুবারক ছিলেন সাড়ে চার হাত লম্বা এবং আড়াই হাত প্রস্থ । ” (শরহে ইমাম আব্দুর রউফ মানাবী-১/২১৬)
তবাকাতে ইবনে সা’দ, মাওয়াহিবুল লাদুন্নিয়া, খছায়িলে নববী কিতাবে বর্ণিত আছে যে-
عن حضرت ابى هريرة رضى الله تعالى عنه كان له ازار من نسج عمان طوله اربعة اذرع وشبر فى ذراعين وشبر.
অর্থ: হযরত আবূ হুরায়রা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত- সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খত্বামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ওমান দেশের তৈরি মহাসম্মানিত ইযার মুবারক বা সিলাইবিহীন লুঙ্গি মুবারক ছিলেন। যার দৈর্ঘ্য ছিল সাড়ে চার হাত, আর প্রস্থ ছিল আড়াই হাত।
হযরত ইবনে জাওযী রহমতুল্লাহি আলাইহি উনার “ওয়াফা” কিতাবে, আবুশ শাইখ উনার “আখলাক্বিল মুস্তফা” কিতাবে এবং “দিমইয়াতী” কিতাবে ইযার বা সিলাইবিহীন লুঙ্গির দৈর্ঘ্য চার হাত হওয়ার ব্যাপারে উল্লেখ রয়েছে। কিন্তু বিশুদ্ধ মতে সাড়ে চার হাত হওয়াই অধিক ছহীহ্।
উল্লেখ্য যে, লুঙ্গির দৈর্ঘ্যের ব্যাপারে একাধিক মত থাকলেও প্রস্থের ব্যাপারে কোন দ্বিমত নেই। অর্থাৎ প্রস্থ আড়াই হাত হওয়ার ব্যাপারে সবাই একমত।
ইযার বা লুঙ্গি সুতি কাপড়ের হওয়া খাছ সুন্নত মুবারক। লুঙ্গি “নিছফু সাক্ব” থেকে শুরু করে টাখনুর উপর পর্যন্ত স্থানের মধ্যেই ঝুলানো খাছ সুন্নত মুবারক। পুরুষদের জন্য টাখনুর নিচে কামীছ, লুঙ্গি ও সেলোয়ার পরিধান করা হারাম। আর মহিলাদের জন্য পায়ের পাতাও ঢেকে রাখা ফরয। ( বুখারী শরীফ, মুসলিম শরীফ, শরহুন নববী, আবূ দাউদ শরীফ, বযলুল মাজহুদ, আউনুল মা’বুদ, তিরমিযী শরীফ, তুহফাতুল আহওয়াজী, আরিদ্বাতুল আহওয়াজী, উরফুশ শাযী, শামায়িলুত তিরমিযী, জামউল ওয়াসায়িল, মাসিক আল বাইয়্যিনাত শরীফ-১২৬ ও ১৮৮ তম সংখ্যা )
কাজেই, সিলাইবিহীন ইযার বা লুঙ্গি পরিধাণ করাই খাছ সুন্নত মুবারক। মহান আল্লাহ পাক তিনি সকলকে সর্বপ্রকার মহাসম্মানিত সুন্নত মুবারক উনার ইত্তেবা করার তাওফীক্ব দান করুন। আমীন!
-মুহম্মদ হুসাইন নাফে’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্র শাওওয়াল শরীফ মাসে ৬টি রোযা রাখা খাছ সুন্নত মুবারক এবং বেমেছাল ফযীলত মুবারক লাভের মাধ্যম (২)
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পবিত্র শাওওয়াল শরীফ মাসে ৬টি রোযা রাখা খাছ সুন্নত মুবারক এবং বেমেছাল ফযীলত মুবারক লাভের মাধ্যম (১)
২৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পবিত্র ঈদুল ফিতর সংক্রান্ত মহাসম্মানিত সুন্নতী আমল সমূহ (২)
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পবিত্র ঈদুল ফিতর সংক্রান্ত মহাসম্মানিত সুন্নতী আমল (১)
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পবিত্র শবে ক্বদর শরীফ পালন করার গুরুত্ব-ফযীলত ও মহাসম্মানিত সুন্নতী তারতীব
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের দৃষ্টিতে রোযা অবস্থায়- ইনজেকশন, ইনহেলার, স্যালাইন ও টিকা নেয়া অবশ্যই রোযা ভঙ্গের কারণ (১৫)
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র রমাদ্বান শরীফ উনার শেষ দশকে পবিত্র লাইলাতুল ক্বদর তালাশ করা খাছ সুন্নত মুবারক (৩)
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পবিত্র রমাদ্বান শরীফ উনার শেষ দশকে পবিত্র লাইলাতুল ক্বদর তালাশ করা খাছ সুন্নত মুবারক (২)
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পবিত্র রমাদ্বান শরীফ উনার শেষ দশকে পবিত্র লাইলাতুল ক্বদর তালাশ করা খাছ সুন্নত মুবারক (১)
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র রমাদ্বান শরীফ উনার শেষ দশকে সম্মানিত ই’তিকাফ করা খাছ সুন্নত মুবারক (২)
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র যাকাত-ফিতরা, উশর আদায়ের হুকুম আহকাম ও মহাসম্মানিত সুন্নতী তারতীব মুবারক (১)
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইফতার ও সাহরীতে খেজুর খাওয়া খাছ সুন্নত মুবারক (১)
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












