মহাবিশ্বের কেন্দ্র কোথায়
মহাবিশ্বের সবকিছুই বিস্ময়কর। সেই বিস্ময়কর মহাবিশ্বের কোনো কেন্দ্র আছে কি না, তা নিয়ে অনেক বছর ধরে ভাবছে বিজ্ঞানীরা। বর্তমান প্রচলিত বিশ্বতত্ত্ব অনুযায়ী মহাবিশ্বের কোনো নির্দিষ্ট স্থানিক কেন্দ্র বা প্রান্ত নেই। বিগ ব্যাং কোনো একটি নির্দিষ্ট স্থানে ঘটে যাওয়া কোনো বিস্ফোরণ ছিলো না। এটি ছিলো মহাবিশ্বের সব স্থানকে নিয়ে একযোগে প্রসারণ। গ্যালাক্সি কোনো কেন্দ্রীয় বিন্দু থেকে সরে যাচ্ছে না। গ্যালাক্সির মধ্যবর্তী স্থান নিজেই প্রসারিত হচ্ছে।
অনেকেই অবাক হয়ে প্রশ্ন করেন, যদি মহাবিশ্ব প্রসারিত হয়, তাহলে এর কেন্দ্র হিসেবে কোনো নির্দিষ্ট স্থান আছে কি না? কোনো নির্দিষ্ট সূচনা না থাকলে কোনো কিছু কিভাবে প্রসারিত হতে পারে, এমন অনেক ভাবনা যুক্তির ধাঁধায় ফেলে দেয়।
আধুনিক বিশ্বতত্ত্ব অনুযায়ী, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে স্পেস বা স্থান নিজেই প্রসারিত হচ্ছে। যার ফলে বিভিন্ন গ্যালাক্সি একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে। এই প্রসারণ সুষম বা ইউনিফর্ম। বিষয়টিকে বেলুন ফোলানোর সঙ্গে তুলনা করা যায়। বেলুন ফোলানোর সময় সব দিকে সমানভাবে ফুলে ওঠার মতো অবস্থা চলছে মহাবিশ্বে।
বিজ্ঞানীরা মনে করে, এ ঘটনা কোনো একটি নির্দিষ্ট বিন্দুতে ঘটেনি। বিগ ব্যাং বিস্ফোরণের পর অত্যন্ত ঘন ও উষ্ণ অবস্থার স্থান বা স্পেসের দ্রুত প্রসারণ ঘটছে। যেহেতু মহাবিশ্ব প্রসারিত হচ্ছে, তাই বিভিন্ন গ্যালাক্সি কোনো কেন্দ্রীয় স্থান থেকে বাইরের দিকে সরে যাচ্ছে না বরং তাদের মধ্যবর্তী স্থান প্রসারিত হচ্ছে। প্রতিটি গ্যালাক্সি থেকে অন্য গ্যালাক্সিকে দূরে সরে যেতে দেখা যায়, যার কারণে মনে হয় মহাবিশ্ব সব দিকে সমানভাবে প্রসারিত হচ্ছে।
যেহেতু এই প্রসারণ সব জায়গায় একযোগে ঘটে, তাই মহাবিশ্বের কোনো নির্দিষ্ট কেন্দ্র নেই। স্থান নিজেই বৃদ্ধি পাচ্ছে এবং কোনো কেন্দ্রীয় উৎসের দিকে লক্ষ্য না রেখেই গ্যালাক্সিকে বয়ে নিয়ে যাচ্ছে।
বিভিন্ন পর্যবেক্ষণ থেকে জানা যায় যে মহাবিশ্ব বৃহৎ স্কেলে সমসত্ত্ব বা হোমোজেনাস ও সমকেন্দ্রিক বা আইসোট্রপিক। আপনি যেখানেই থাকুন না কেন, এর প্রসারণ একই রকম দেখা যাবে। এ কারণে বলা যায় যে মহাবিশ্বের স্থানিক কোনো কেন্দ্র নেই।
আরও পড়ুন
সব ›
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
ডাঙায় হাঁটে, গাছেও চড়ে যে মাছ
চোখের পলক ফেলে যে মাছ! বেশিরভাগ মাছের চোখ মাথার দুই পাশে থাকলেও মাডস্কিপারের চোখ থাকে মাথার ঠিক ওপরের দিকে-সাব…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।