কারামতে আউলিয়াই হাক্কুন:
মহান আল্লাহ পাক উনার ওলীগণ যে বিছালী শান মুবারকের পরও জীবিত, তার ঈমানদীপ্ত ঘটনা
, ০২ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৯ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ১৮ জুন, ২০২৬ খ্রি:, ০৪ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পবিত্র দ্বীন শিক্ষা
হযরত তাহির কুর্দি রহমতুল্লাহি আলাইহি উনার মাজারের বাহিরে কদম বের করা:
হযরত আইয়ুব তাহির কুর্দি রহমতুল্লাহি আলাইহি উনার কদম মুবারকের কিছু অংশ আজও মাজার শরীফের বাহিরে অক্ষত অবস্থায় দেখা যায়, যেটা এক বেয়াদব গভর্নরকে লাথি মারার জন্য বের করেছিলেন!
সিরিয়ার দামেস্কের মাউন্ট কাশিওনের পাদদেশে “আক্রাদে আইয়ুবিয়া” নামে একটি গ্রামে হযরত বাবা শেখ আইয়ুব তাহির কুর্দি রহমতুল্লাহি আলাইহি উনার মাজার শরীফ অবস্থিত।
তিনি মহান আল্লাহ পাক উনার একজন সত্যিকারে মকবুল বান্দা ছিলেন, যিনি হযরত সুলতান সালাহউদ্দীন আইয়ুবী রহমতুল্লাহি আলাইহি উনার সাথে যুদ্ধে অংশগ্রহণ করে শহীদ হয়েছিলেন। মাযার শরীফের পাশে উনার ছোটভাই হযরত শেখ সালেহ রহমতুল্লাহি আলাইহি উনার মাজার শরীফও অবস্থিত। তিনিও একজন সাদাতে আইয়ুবিয়া ছিলেন।
মাজার শরীফ থেকে কদম মুবারক বের করার কারণ:
সিরিয়ার জনগণের কাছ থেকে জানা যায়, তুর্কিরা যখন সিরিয়া আক্রমণ করেছিল তখন “মিদহাত পাশা” নামে জনৈক ব্যক্তি গভর্নর হিসাবে নিযুক্ত হন। একবার সে দামেস্কের বিভিন্ন জায়গা পরিদর্শন করতে বের হয়। গভর্নর মিদহাত পাশা পরিদর্শন করতে করতে, হযরত আইয়ুব তাহির কুর্দি রহমতুল্লাহি আলাইহি উনার মাজারে প্রবেশ করে পায়ের কাছাকাছি অংশে দাঁড়িয়ে বলত লাগল, ”কুর্দি ডাকাত ও চোর, উনাকে কে ওলী বানিয়েছে?” এই বেয়াদবীমূলক কথাটি বলার সাথে সাথে হযরত আইয়ুব কুর্দি রহমতুল্লাহি আলাইহি তিনি উনার মাজার থেকে ডান পা মুবারক বের করে লাথি মারলে গভর্নর সেখানেই মৃত্যুবরণ করে।
এই আশ্চর্য ঘটনার পর সিরিয়ার জনগণ কবরের ভিতরে পা ঠেলে দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হলে পায়ের পাতা মুবারক মোটা পশম দিয়ে ঢেকে রাখেন। মহান আল্লাহ পাক উনার ওলীর এই জলন্ত কারামত ওলীআল্লাহ বিদ্বেষীদের জন্য শাস্তির নিদর্শন এবং নবী-রসূল আলাইহিমুস সালাম উনারা ও মহান আল্লাহ পাক উনার খাছ বান্দাগণ যে, কবরে জীবিত তার প্রমাণ স্বরূপ আজও হযরত আইয়ুব তাহির কুর্দি রহমতুল্লাহি আলাইহি উনার পা মুবারকটি শতাধিক বছর পরও একেবারে সতেজ অবস্থায় অক্ষত রয়েছে। সুবহানাল্লাহ! [তথ্যসূত্র: সফর নামা (উর্দূ/১৯৬৬) পৃষ্ঠা ৫৪ (অনলাইন)]
-মুহম্মদ মুফহিম।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পর্দা পালন করা নারী-পুরুষ সকলের জন্যই শান্তি ও পবিত্রতা হাছিলের কারণ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিনটি আক্বীদাহ বিশুদ্ধ করা আবশ্যক
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চিকিৎসা শুধু একটি সেবা নয়, এটি একটি আমানত আর রোগীর সুস্থতা শুধু একটি দায়িত্ব নয়, এটি ইবাদত
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তিনটা পবিত্র আয়াত শরীফ উনার আমল যা মানুষ ছেড়ে দিয়েছে
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পবিত্র সূরা ফাতিহা শরীফে মহান আল্লাহ পাক তিনি বলেন-
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাতিসংঘ ওরফে ইহুদী সংঘের কথিত মানবাধিকার বিষয়ক কার্যালয়: যা প্রকৃতপক্ষে একমাত্র পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমানবিরোধী কার্যক্রম বাস্তবায়ন ও পরিচালনার কেন্দ্র।
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যে নিজে পর্দা করে না ও অধীনস্থদের পর্দা করায় না সে দাইয়ূছ
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












