মহাকাশ পর্যবেক্ষক এবং জ্যোতির্বিজ্ঞানীরা সম্প্রতি দাবি করেছে, চাঁদের পাশাপাশি আরেকটি ছোট গ্রহাণু পৃথিবীর চারপাশে ঘূর্ণন করছে।
এক প্রতিবেদন অনুযায়ী, জ্যোতির্বিজ্ঞানীরা পৃথিবীর কাছাকাছি একটি ছোট গ্রহাণু, ২০২৫ পিএন৭ শনাক্ত করেছে। এটি এখন পৃথিবীর একটি ‘কোয়াসি স্যালেটাইট’ বা ‘আধা-উপগ্রহ’ হিসেবে চিহ্নিত হয়েছে।
২০২৫ পিএন৭ হলো কোয়াসি-স্যাটেলাইট (অথবা কোয়াসি-চাঁদ) নামক একটি বিরল ধরনের বস্তু। এই ধরনের বস্তুগুলো গ্রহের কক্ষপথের কাছে থাকে, তবে মহাকর্ষের মাধ্যমে পুরোপুরি গ্রহের সঙ্গে আবদ্ধ নয়।
নাসা নিশ্চিত করেছে যে এই অর্ধ-উপগ্রহটি পৃথিবীর চারপাশে একটি পথ অনুসরণ করছে এবং সম্ভবত ২০৮৩ সাল পর্যন্ত এর অবস্থান বজায় থাকবে।
‘২০২৫ পিএন৭’ খুবই ছোট। গবেষকদের অনুমান অনুযায়ী, এর আকার প্রায় ১৮ থেকে ৩৬ মিটার, যা একটি সাধারণ ভবনের উচ্চতার সমান। হাওয়াইয়ের হালিয়াকালা অবজারভেটরিতে প্যান-স্টারস জরিপে এই ছোট গ্রহাণুটি প্রথম পর্যবেক্ষণ করা হয় চলতি বছরের আগস্টে।
আর্কাইভাল ছবি দেখে বোঝা যায়, ‘২০২৫ পিএন৭’ সম্ভবত ১৯৬০ সাল থেকে কয়েক দশক ধরে পৃথিবীর সঙ্গে ঘুরছে।
তবে এটি চাঁদের মতো সরাসরি পৃথিবীকে প্রদক্ষিণ করে না। পরিবর্তে, ২০২৫ পিএন৭ সূর্যকে প্রদক্ষিণ করে এবং পৃথিবীর মতো পথ ধরে পৃথিবীকে অনুসরণ করে। এই কারণে এমন একটি দৃষ্টিভঙ্গি তৈরি হতে পারে, যেন পৃথিবীর দুটি চাঁদ রয়েছে।
বৈজ্ঞানিক ধারণা অনুযায়ী, ২০২৫ সালের পিএন৭ এই সহ-কক্ষপথ ব্যবস্থায় প্রায় ২০৮৩ সাল পর্যন্ত থাকবে বলে আশা করা হচ্ছে। এর ফলে এটি আমাদের গ্রহের সঙ্গে কয়েক দশকের অস্থায়ী সাহচর্য পাবে।
এরপর, মহাকর্ষ সম্ভবত এটিকে তার বর্তমান পথ থেকে দূরে সরিয়ে দেবে।
বিজ্ঞানীরা বলছে, ২০২৫ পিএন৭ পৃথিবীর জন্য কোনো হুমকি নয়। এটি খুব ছোট এবং তার কক্ষপথও স্থিতিশীল। তবু এই উপগ্রহটি বৈজ্ঞানিকভাবে খুবই আকর্ষণীয়, কারণ এটি আমাদের চাঁদ এবং পৃথিবীর কক্ষপথ সম্পর্কে নতুন ধারণা দিতে পারে।
আরও পড়ুন
সব ›
শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।