শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

মস্তিষ্কে সাবঅ্যারাকনয়েড রক্তক্ষরণ

এ্যাডমিন প্রকাশ: মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩, সকাল ৫:২৮
মস্তিষ্কে সাবঅ্যারাকনয়েড রক্তক্ষরণ
সাবএরাকনয়েড রক্তক্ষরণ হলো মস্তিষ্কের অভ্যন্তরীণ একধরনের রক্তক্ষরণ, যা বেশির ভাগ ক্ষেত্রে মাথার আঘাতের কারণে হয়ে থাকে। আঘাত ছাড়াও মস্তিষ্কের অ্যানিউরিজমের কারণেও হয়। অ্যানিউরিজম হলো মস্তিষ্কের ধমনির একটি বেলুনিং বা ফোলা অংশ, যা আকস্মিক ফেটে গিয়ে রক্তপাত ঘটায়। সাবএরাকনয়েড হেমোরেজ একটি জরুরি অবস্থা। এ রকম অবস্থা হঠাৎ ঘটলে অতি দ্রুত হাসপাতালে ভর্তি হতে হবে।
উপসর্গ
যখন এ রকম কোনো রক্তপাতের ঘটনা ঘটে, তখন সাধারণত যেসব উপসর্গ দেখা দেয়, তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো হঠাৎ মারাত্মক মাথাব্যথা শুরু হওয়া। এটিকে রোগীদের অভিজ্ঞতায় সবচেয়ে খারাপ মাথাব্যথা হিসেবে বর্ণনা করা হয়। মানে এত প্রচণ্ড মাথাব্যথা তাঁরা আর কখনো অনুভব করেননি। তবে কখনো কখনো লোকে রক্তক্ষরণের আগে মাথার মধ্যে একটি হালকা ব্যথা অনুভব করতে পারেন, যা ক্রমেই বাড়তে থাকে। আরও কয়েকটি উপসর্গ থাকতে পারে। যেমন ঘাড় ব্যথা, শরীরে অসারতা, কাঁধে ব্যথা, আলোর প্রতি সংবেদনশীলতা, দৃষ্টিশক্তি কমে যাওয়া, একটি জিনিসকে দুটি দেখা বা ডাবল ভিশন, বমি বমি ভাব, খিঁচুনি ও বিভ্রান্তি। সাবএরাকনয়েড হেমোরেজের লক্ষণগুলো হঠাৎ করেই দেখা দেয় ও রোগী প্রচণ্ড মাথাব্যথা অনুভব করার পর হঠাৎ জ্ঞান হারাতে পারেন। যদি এ রকম ঘটে, তবে অবিলম্বে জরুরি বিভাগে চিকিৎসকের পরামর্শ নিন।
কারণ
সাবএরাকনয়েড হেমোরেজ স্বতঃস্ফূর্তভাবে ঘটতে পারে বা হতে পারে মাথার আঘাতের কারণে। যদি এটি স্বতঃস্ফূর্ত হয়, তবে এটি মস্তিষ্কের অ্যানিউরিজমের সঙ্গে সম্পর্কিত হতে পারে। আগেই বলা হয়েছে, অ্যানিউরিজম হলো মস্তিষ্কের ধমনির একধরনের অস্বাভাবিকতা। যখন একটি অ্যানিউরিজম বিস্ফোরিত হয়, এটি দ্রুত রক্তপাত ঘটায় আর মস্তিষ্কের মধ্যে একটি জমাট রক্ত তৈরি করে। এই ব্রেন অ্যানিউরিজম নারীদের বেশি দেখা যায়, অনেকের জন্মগতভাবেই থাকে। অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ ও ধূমপান ঝুঁকি বাড়ায়। মাদকাসক্তি ঝুঁকি বাড়ায়। কখনো কখনো মস্তিষ্কে আঘাতের ফলেও অ্যানিউরিজম হতে পারে, যার ফলে সাবএয়াকনয়েড হেমোরেজ হয়। রক্ত পাতলা করার যন্ত্রের ব্যবহার বা ধমনি বিকৃতি থেকে রক্তপাতের কারণেও হেমোরেজ হতে পারে।
রোগ নির্ণয়
তীব্র মাথাব্যথা, খিঁচুনি, দৃষ্টি সমস্যা বা আকস্মিক জ্ঞান হারানো রোগীর ঘাড় শক্ত দেখলে চিকিৎসক সাবএরাকনয়েড হেমোরেজ হয়েছে বলে সন্দেহ করে থাকেন। দ্রুততম সময়ে মাথার সিটি স্ক্যান বা এমআরআই করা হলে রোগনির্ণয় করা সহজ হয়। ট্রান্সক্র্যানিয়াল আলট্রাসাউন্ড মস্তিষ্কের ধমনিতে রক্তপ্রবাহ শনাক্ত করতে সাহায্য করতে পারে। সেরিব্রাল এনজিওগ্রাফি স্বাভাবিক রক্তপ্রবাহ শনাক্ত করার জন্য ব্যবহৃত হয়।
চিকিৎসা
রোগীর জীবন বাঁচানোর পাশাপাশি মস্তিষ্কের ক্ষতির মাত্রা কমাতে প্রাথমিক চিকিৎসা গুরুত্বপূর্ণ। মস্তিষ্কে রক্তপাত ঘটার পর চাপ তৈরি হতে পারে, যা রোগীকে কোমা বা অচেতন অবস্থায় নিয়ে যায় এবং মস্তিষ্কের আরও ক্ষতির কারণ হতে পারে। এরপর রক্তপাতের কারণ চিহ্নিত করার পাশাপাশি দ্রুত চিকিৎসা করা প্রয়োজন। কারণ, একই অ্যানিউরিজম থেকে নতুন করে রক্তপাত শুরু হতে পারে। ক্লিপিং করে অ্যানিউরিজম বন্ধ করতে এবং ভবিষ্যতে রক্তপাতের ঝুঁকি কমাতে অস্ত্রোপচার দরকার হয়। এই অপারেশন মাথার খুলি কেটে করা হয়। তবে এনিউরিজম কয়েলিং করা যেতে পারে।
এর বাইরে সতর্কভাবে রক্তচাপ নিয়ন্ত্রণ করা, খিঁচুনি প্রতিরোধক, মাথাব্যথার উপশমকারী দরকার হয়। চিকিৎসার পরেও রোগী জটিলতার ঝুঁকিতে থাকতে পারেন। সবচেয়ে সাধারণ জটিলতা হলো বারবার রক্তপাত। বারবার রক্তপাত রোগীর মৃত্যুর ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। কিছু ক্ষেত্রে চিকিৎসার পরে খিঁচুনি বা স্ট্রোকের লক্ষণ দেখা দিতে পারে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
খালি পেটে ওজন কমায় ৫ খাবার খালি পেটে ওজন কমায় ৫ খাবার ১৫ জুলাই, ২০২৬ হৃদরোগের ঝুঁকি ও স্বাস্থ্য সচেতনতায় পরিধানযোগ্য প্রযুক্তি হৃদরোগের ঝুঁকি ও স্বাস্থ্য সচেতনতায় পরিধানযোগ্য প্রযুক্তি ১২ জুলাই, ২০২৬ ভালো ঘুম আর ওজন কমাতে ম্যাগনেসিয়ামের ভূমিকা ভালো ঘুম আর ওজন কমাতে ম্যাগনেসিয়ামের ভূমিকা ১০ জুলাই, ২০২৬ যে ভুলে লেন্স পরার সময় চোখ নষ্ট হয় যে ভুলে লেন্স পরার সময় চোখ নষ্ট হয় ৮ জুলাই, ২০২৬ কেন কমছে স্মৃতিশক্তি? জেনে নিন ভুলে যাওয়ার আসল কারণ কেন কমছে স্মৃতিশক্তি? জেনে নিন ভুলে যাওয়ার আসল কারণ ৬ জুলাই, ২০২৬ বুক জ্বালাপোড়া থেকে রক্ষা পাওয়ার উপায় সুস্থতা মহান আল্লাহপাক উনার তরফ থেকে অনেক বড় একটি নিয়ামত। সুস্থতা রক্ষায় আমাদেরকে যত্মশীল হতে হবে। অনেক সময… ৭ এপ্রিল, ২০২৫ শিশুর খুব বেশি ওজন বৃদ্ধি বা ওজন হ্রাস নিয়ন্ত্রণের উপায় কি? শিশুর খুব বেশি ওজন বৃদ্ধি বা ওজন হ্রাস নিয়ন্ত্রণের উপায় কি? ১২ জানুয়ারি, ২০২৫ জন্মের তৃতীয় মাসে বেড়ে ওঠা জন্মের তৃতীয় মাসে বেড়ে ওঠা ২২ ডিসেম্বর, ২০২৪ জন্মের ২য় মাসে যে বিষয়গুলো লক্ষ্য রাখবেন জন্মের ২য় মাসে যে বিষয়গুলো লক্ষ্য রাখবেন ৮ ডিসেম্বর, ২০২৪ শীতে শিশুর বাড়তি যত্ন শীতে শিশুর বাড়তি যত্ন ৩ ডিসেম্বর, ২০২৪ আসছে শীত, নিজের যত্ন নিবেন যেভাবে আসছে শীত, নিজের যত্ন নিবেন যেভাবে ৫ নভেম্বর, ২০২৪ পাইলস কি এবং কাদের হয় পাইলস কি এবং কাদের হয় ২৯ অক্টোবর, ২০২৪