মসজিদের ভেতরে ৫৪০ বছরের পুরনো জিনের মসজিদ!
৫৪০ বছরের পুরনো এক গম্বুজবিশিষ্ট মসজিদ রয়েছে নারায়ণগঞ্জ শহরের মন্ডলপাড়া এলাকায়। স্থানীয়রা মসজিদটিকে জিনের মসজিদ হিসেবে আখ্যায়িত করে থাকেন।
কেউ কেউ বলেন গায়েবী মসজিদ। তবে মসজিদটি মন্ডলপাড়া জামে মসজিদের অভ্যন্তরে অবস্থিত হওয়ায় দীর্ঘদিন ধরেই রয়েছে লোকচক্ষুর আড়ালে।
এ মসজিদটি নির্মিত হয়েছিল ১৪৮২ খ্রিষ্টাব্দে সুলতান জালালুদ্দীন ফতেহ শাহের আমলে। সেই সময়ে নারায়ণগঞ্জের বন্দর উপজেলাতেও নির্মিত হয়েছিল একই ধরনের আরও একটি মসজিদ। তবে বন্দরের শাহী মসজিদটি বাংলাদেশ প্রতœতত্ত্ব অধিদফতর পুরাকীর্তি হিসেবে সংরক্ষণ করলেও শহরের মন্ডলপাড়া জামে মসজিদের অভ্যন্তরের শাহী মসজিদটির বিষয়ে বাংলাদেশ প্রতœতত্ত্ব অধিদফতরের কোনো নজরদারি নেই বলে জানা গেছে।
সরেজমিনে দেখা গেছে, নারায়ণগঞ্জ শহরের মন্ডলপাড়া জামে মসজিদের ভেতরের এককোণে রয়েছে একটি ছোট আকারের এক গম্বুজবিশিষ্ট মসজিদ। মসজিদটির গায়ে নির্মাণের সাল হিসেবে লেখা রয়েছে ১৪৮২ খ্রিষ্টাব্দ। (৮৮৬ হিজরী)
স্থানীয়দের অনেকেই জানান, মসজিদটি তারা জন্মের পর থেকেই দেখে আসছেন। তারা মসজিদটিকে মুঘল আমলে নির্মিত শাহী মসজিদ বলে জানিয়েছেন।
পশ্চিম দেওভোগ পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক আহাম্মদ আলী বেপারী মসজিদটির নির্মাতাদের বংশধর দাবি করে জানিয়েছেন, তাদের বংশের পূর্বপুরুষ মুঘল আমলে কাজী ছিলেন। মসজিদের মুসল্লিরা জানান, এক গম্বুজবিশিষ্ট মসজিদটি আগে অনেক উঁচু ছিল। কিন্তু কালের আবর্তে আশপাশের এলাকা উঁচু হওয়ায় মসজিদটি এখন নিচু হয়ে গেছে। স্থাপনার অনেক অংশ এখন মাটির নিচে চলে গেছে। ছোট মসজিদটিতে ৩টি কাতারে ২১ জন নামায পড়তে পারেন।
স্থানীয়দের মতে, এখানে জিনেরা নামায আদায় ও জিকির করে বলে আগে থেকেই চাউর রয়েছে। এ গম্বুজটি নিয়েও রয়েছে নানা রহস্য।
শাহী মসজিদ দু’টি সুলতান জালালুদ্দীন ফতেহ শাহের শাহী-কর্মকর্তা মালিক আল-মুয়াজ্জম বাবা সালেহ ইয়ামেনী রহমতুল্লাহি আলাইহি নির্মাণ করেছিলেন বলে শোনা যায়। তিনি ছিলেন মক্কা শরীফের উচ্চ বংশীয় একজন। তার শাসনকালে তিনি রাজপদস্থ কর্মচারী ছিলেন। বন্দরেই তিনি ইন্তেকাল করেন। হাজী সালেহ বাবার মাজার এখানেই অবস্থিত। এ ব্যক্তির নামে সালেহনগর নামে একটি এলাকার নামকরণ করা হয়েছে। বন্দরের শাহী মসজিদের চার কোণে চারটি মিনার এবং একটি বিশাল আকৃতির গম্বুজ রয়েছে। মসজিদের বাইরের দিকের দেয়ালে এখনও রয়েছে শিলালিপি।
মসজিদটি বর্গাকার। অভ্যন্তর ভাগে ছয় দশমিক ২০ মিটার এবং বহির্ভাগে নয় দশমিক ৭০ মিটার। মসজিদটিতে তিনটি নকশাখচিত অর্ধবৃত্তাকার মিহরাব আছে। মাঝখানের মিহরাবটি অন্য দুটির তুলনায় বড়। মসজিদটি ঘিরে গড়ে উঠেছে তিন তলাবিশিষ্ট নতুন মসজিদ ও মাদ্রাসা। মূল মসজিদটি এখন আর ব্যবহৃত হয় না। দক্ষিণে রয়েছে চতুর্ভূজী একটা ঐতিহ্যবাহী পুকুর, যা মসজিদের আওতাধীন।
আরও পড়ুন
সব ›
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
ডাঙায় হাঁটে, গাছেও চড়ে যে মাছ
চোখের পলক ফেলে যে মাছ! বেশিরভাগ মাছের চোখ মাথার দুই পাশে থাকলেও মাডস্কিপারের চোখ থাকে মাথার ঠিক ওপরের দিকে-সাব…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।