মশা মারতে বন্ধ হবে ‘কামান দাগা’, প্রয়োগ হবে ‘লার্ভিসাইডিং’ পদ্ধতি
ঢাকা শহরের মশা নিধনে সারা বছরই ‘ক্রাশ প্রোগ্রাম’, ‘চিরুনি অভিযান’, ‘ভ্রাম্যমাণ আদালত পরিচালনা’, ‘জেল-জরিমানা’ করছে সিটি করপোরেশন। প্রতিদিনই দেওয়া হচ্ছে ধোঁয়া, ছিটানো হচ্ছে ওষুধ। এরপরও কাজের কাজ হচ্ছে না তেমন। মশা নিয়ন্ত্রণে ব্যর্থ সিটি করপোরেশনে দু-এক বছর পরপরই বড় আকারে দেখা দিচ্ছে ডেঙ্গু।
এভাবে মশকনিধন কার্যক্রম নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন তুলছিলেন বিশেষজ্ঞরা। ক্ষুব্ধ সাধারণ নাগরিকরাও। তাদের অভিযোগ ছিল, অব্যবস্থাপনা, অদক্ষতা, কর্মপরিকল্পনা না থাকাসহ নানান কারণে মশা নিয়ন্ত্রণে রাখতে পারছে না সিটি করপোরেশন। বিশেষ করে প্রতিদিন বিকেলে ধোঁয়া দিয়ে বা ফগিং করে মশা তাড়ানোর পদ্ধতি ছিল ভুল। এতদিন এ অভিযোগে তেমন পাত্তা না দিলেও এবার ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) স্বীকার করেছে, এ পদ্ধতি ভুল ছিল। সম্প্রতি যুক্তরাষ্ট্রের মিয়ামি সফর করে এসে সে বোধ জন্মেছে ডিএনসিসি মেয়রের।
তিনি বলেছেন, আমরা এতদিন ভুল পদ্ধতি (ফগিং) ব্যবহার করেছি। তাতে মশা ধ্বংস হয়নি বরং অর্থের অপচয় হয়েছে।
মেয়র আতিকুল ইসলাম বলেন, আমরা এতদিন ভুল পদ্ধতি ব্যবহার করেছি। তাতে মশা ধ্বংস হয়নি। বরং অর্থের অপচয় হয়েছে। এখন আমরা মশার প্রজাতি চিহ্নিত করতে একটি ল্যাব স্থাপন করতে চাই। এর মাধ্যমে মশার জাত বুঝে কীটনাশক প্রয়োগ করা হবে। এখন ফগিংয়ে অর্থ অপচয় না করে লার্ভিসাইডিংয়ে বেশি গুরুত্ব দেবো।
মেয়র আরও বলেছেন, ধীরে ধীরে ফগিংয়ের পরিমাণ কমিয়ে আনা হবে। যেমন সপ্তাহে প্রতিদিনের বদলে এক দিন বা দুই দিন করা হবে। আর লার্ভিসাইডিংয়ে পুরোপুরি সক্ষমতা এলে ফগিং একেবারে বন্ধ করে দেওয়া হবে।
মেয়রের এমন স্বীকারোক্তির পর নানান মহলে আলোচনা-সমালোচনা চলছে। কীট বিশেষজ্ঞরা বলছেন, অবশেষে মেয়র মশক নিধন কার্যক্রমের ব্যর্থতার কারণ বুঝতে পেরেছেন। এখন আধুনিক পদ্ধতিতে মশক নিধনে গুরুত্ব দিতে হবে।
অন্যদিকে নাগরিকদের অভিযোগ, মশা নিধনের নামে প্রতি বছর শত শত কোটি টাকা ব্যয় করেছে সিটি করপোরেশন। এছাড়া ডেঙ্গুজ্বরে মারা গেছেন নগরের কয়েকশ মানুষ। সিটি করপোরেশনকে এর দায়ও নিতে হবে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব কমার্সের কমার্শিয়াল ল’ ডেভেলপমেন্ট প্রোগ্রামের (সিএলডিপি) আমন্ত্রণ ও অর্থায়নে ডিএনসিসির একটি প্রতিনিধি দল ফ্লোরিডা সফর করে। ওই সফরে দেশটির অভিজ্ঞতা হাতে-কলমে শিখিয়ে দেন মিয়ামি ডেড কাউন্টির বিশেষজ্ঞরা। তখন মশা নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের এই সফল কার্যক্রম দেখে নিজেদের ভুল বুঝতে পারে ডিএনসিসি। যদিও এ কথা বিশেষজ্ঞরা আগে থেকেই বলছিলেন।
আগে কেন ভুল পদ্ধতিতে মশা নিধনে শত শত কোটি টাকা ব্যয় করেছেন, এমন প্রশ্নের জবাবে ডিএনসিসি মেয়র বলেন, দেশের কীট বিশেষজ্ঞদের মতামত নিয়েই আগে মশা নিয়ন্ত্রণের কার্যক্রম পরিচালনা করা হয়েছিল। কিন্তু এখন দেখি তা ভুল ছিল। মশার জীবন প্রকৃতি অনুযায়ী ওষুধ প্রয়োগ করলে তার সুফল পেতাম। এখন আমরা যে উদ্যোগ নিচ্ছি, নগরবাসী তার সুফল পাবে। আমাদের ইতিবাচক ধারণা দক্ষিণ সিটিও (ডিএসসিসি) কাজে লাগাবে বলে মেয়র শেখ ফজলে নূর তাপস জানিয়েছেন।
ধোঁয়া দেওয়া ছিল ভুল, মত বিশেষজ্ঞদের:
দীর্ঘদিন ধরে মশা নিধন কার্যক্রমে ঢাকা উত্তর সিটিকে পরামর্শ দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক কবিরুল বাশার। গত নভেম্বরে তাকে আনুষ্ঠানিকভাবে ঢাকা উত্তর সিটির মেয়রের একজন উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়।
কবিরুল বাশার বলেন, সিটি করপোরেশন ডোবা, নালায় যে অ্যাডাল্টিসাইড ব্যবহার করে তা অনেকটাই কার্যকর। কিন্তু বিকেলে ধোঁয়া বা ফগিং করে মশা মারার যে চেষ্টা করা হয়, সেটিতে পূর্ণাঙ্গ বা উড়ন্ত মশা মরে না। এটি ডিএনসিসির ভুল পদ্ধতি ছিল। এখন মিয়ামি থেকে ডিএনসিসি যে অভিজ্ঞতা নিয়েছে, তার যথাযথ প্রয়োগ হলে মশা নিধন অনেকটাই কার্যকর হবে।
ঢেলে সাজানোর পরিকল্পনা:
নিজেদের ভুল বুঝতে পেরে মশকনিধন পদ্ধতিকে ঢেলে সাজানোর পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম।
মশার প্রজাতি নির্ণয়ে পরীক্ষাগার না থাকার পাশাপাশি জনবলের সংকট আছে জানিয়ে মেয়র বলেন, পরীক্ষাগার নেই, পর্যাপ্ত কীটতত্ত্ববিদও নেই। তাই উপদেষ্টা ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের নিয়ে স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিউর (এসওপি) প্রণয়নের সিদ্ধান্ত হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে এটি প্রস্তুত হবে।
মিয়ামি ডেড কাউন্টি যেভাবে মশা নিয়ন্ত্রণ করে:
ডিএনসিসির জনসংযোগ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মিয়ামিতে মশার প্রজননস্থল খুঁজে বের করা হয়। সেখান থেকে পূর্ণাঙ্গ মশা ও মশার ডিম সংগ্রহ করে পাঠানো হয় ল্যাবে। সেখানে বিশেষজ্ঞরা মশা পরীক্ষা নিরীক্ষা করে প্রজাতি পৃথক করেন।
পরে মশার ধরন বুঝে পরিমিত ওষুধ স্প্রে করার মাধ্যমে স্ব স্ব প্রজাতির মশা ধ্বংস করা হয়। তারা ফগিংকে গুরুত্ব না দিয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকেন লার্ভিসাইডিংকে। তাদের মশক নিয়ন্ত্রণ ব্যবস্থার মোট বাজেটের ৮০ শতাংশই খরচ হয় লার্ভিসাইডিং কার্যক্রমে।
আরও পড়ুন
সব ›
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
১৪৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
নিজস্ব প্রতিবেদক:শ্রম অসন্তোষ ও নিরাপত্তাহীনতার কারণে আশুলিয়া ও সাভার অঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকা…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।