মরুর বুকে চোখধাঁধানো শহর নিওম নিয়ে সৌদি যুবরাজের স্বপ্নভঙ্গ
, ১৬ শাওওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৭ হাদী আশার, ১৩৯১ শামসী সন , ২৬ এপ্রিল, ২০২৪ খ্রি:, ১৩ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
বিশ্বের সবচেয়ে উচ্চাকাঙ্খী প্রকল্পের তকমা পেয়েছিল সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ট্রিলিয়ন ডলারের নিওম শহর। তেলনির্ভরতা থেকে সৌদি আরবকে বের করে আনতে আয়নায় ঘেরা অত্যাধুনিক এই মরু শহর নির্মাণের স্বপ্ন দেখেছিলো সে। কিন্তু তার স্বপ্নভঙ্গ হলো।
লোহিত সাগরের প্রবেশদ্বারে আকাবা উপসাগরের মুখ থেকে তাবুক প্রদেশে ১৭০ কিলোমিটার লম্বা শহর নির্মাণের পরিকল্পনা। ‘দ্য লাইন’ নামে এই রৈখিক শহর নিওম প্রকল্পের একটি অংশ। মাত্র ১৩ বর্গমাইল এলাকায় ৯০ লাখ মানুষের বসবাস হবে বলে ভাবনা ছিল।
যতটা দ্রুত শহরটি তৈরি হবে বলে ভাবা হয়েছিল, তা হচ্ছে না। আয়নাঘেরা মরু শহর নির্মাণের স্বপ্ন কিছুটা মলিন হয়ে আসছে। এর জন্য যত খরচ হবে, তা জোগাড়ে হিমশিম খাচ্ছে রাজতন্ত্র। অর্থসংকটে প্রকল্পটির বিস্তার কমে আসছে বলে ব্লুমবার্গ এক প্রতিবেদনে জানিয়েছে।
এই প্রকল্পে প্রাথমিকভাবে ১.৫ ট্রিলিয়ন ডলার ব্যয়ের পরিকল্পনা ছিল। প্রকল্প ঘোষণার শুরু থেকেই এটি ঘিরে নানা সংশয় ও সমালোচনার ঝড় ছিল। বিশেষ করে যেখানে এই শহরের অবস্থান, সেখানে হোয়াইয়াত উপজাতির আদি নিবাস ছিল। আদি পুরুষের জমিতে শহর নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ করায় ওই জাতিগোষ্ঠীর বেশ কয়েকজনকে মৃত্যুদ- দেওয়ার পর প্রকল্প ঘিরে সংশয় তৈরি হয়।
সাম্প্রতিক বিস্ময়কর খবর হলো, সৌদি যুবরাজের ১৭০ কিলোমিটার দীর্ঘ এই রৈখিক শহর প্রকল্প ছোট হয়ে ১ শতাংশের কাছে নেমেছে। ৯৮.৬ শতাংশই বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। অর্থাৎ মাত্র ২.৪ কিলোমিটার নির্মাণ করা হবে, তাও ২০৩০ সাল নাগাদ সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে এক ঠিকাদার শ্রমিকদের ছাঁটাই শুরু করেছে।
সালমানের প্রকল্পটির রূপকল্পে বারবার পরিবর্তন, বাজেটের অতিরিক্ত ব্যয় এবং মূল কর্মীদের ক্রমাগত পরিবর্তনের খবর পাওয়া গেছে। যারা এই প্রকল্পে কাজ করেছেন, তাদের কেউ কেউ এটিকে ‘বাস্তবতাবিবর্জিত’ বলে বর্ণনা করেছেন।
ব্লুমবার্গের অনুসারে, ২০২৪ সালের সামগ্রিক নিওম বাজেটের অনুমোদন এখনো দেয়নি সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিল। রাজতন্ত্রের নগদ রিজার্ভের পরিমাণ দিনে দিনে কমে আসছে। এ কারণে দ্য লাইনের পরিধি কমে আসতে পারে।
প্রকল্পের প্রচারমূলক প্রদর্শনীতে ‘বৈজ্ঞানিক কল্পকাহিনির’ মতো দৃশ্য দেখানো হয়। কয়েক শ মিটার প্রশস্ত রৈখিক শহরটিকে নগর পরিকল্পনার ভবিষ্যৎ হিসেবে প্রচার করা হয়। এই শহরে হাঁটার দূরত্বেই মিলবে সব ধরনের সুযোগ-সুবিধা আর বিশ্বের সবচেয়ে দ্রুততম ট্রেনের মাধ্যমে এলাকাগুলো সংযুক্ত থাকবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












