মরক্কোয় ‘জেন জি’ বিক্ষোভে সহিংসতা, অভিযুক্ত ২৪০০
, ০৯ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৩ সাদিস, ১৩৯৩ শামসী সন , ০১ নভেম্বর, ২০২৫ খ্রি:, ১৬ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
মরক্কো সরকার সাম্প্রতিক ‘জেন জি’ বিক্ষোভের ঘটনায় ২৪৮০ জনের বিরুদ্ধে অভিযোগ এনেছে। দেশটির ইতিহাসে এটি অন্যতম বড় রাজনৈতিক অস্থিরতার ঘটনা।
সরকারি তথ্য অনুযায়ী, অভিযুক্তদের মধ্যে ১ হাজার ৪৭৩ জন বর্তমানে হেফাজতে আছে এবং বিচার শুরুর অপেক্ষায় রয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগে বিদ্রোহে অংশগ্রহণ, সরকারি কর্মকর্তার ওপর হামলা, সরকারি কাজে বাধা সৃষ্টি ও অপরাধে প্ররোচনা দেওয়া উল্লেখ রয়েছে।
বিক্ষোভের সূত্রপাত হয় ‘জেনজি ২১২’ নামের এক তরুণদের সংগঠনের মাধ্যমে। তারা দেশের শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতের অবহেলা ও প্রশাসনের অপ্রয়োজনীয় ব্যয় সম্পর্কে প্রতিবাদ জানিয়ে দেশজুড়ে আন্দোলন শুরু করে। সংগঠনটি অভিযোগ করে যে, সরকার খেলাধুলার অবকাঠামো নির্মাণে বিপুল অর্থ ব্যয় করলেও মৌলিক খাতগুলো উপেক্ষা করছে।
যদিও সংগঠকরা শান্তিপূর্ণ বিক্ষোভের আহ্বান জানিয়েছিলেন, কিছু শহরে সহিংসতা ছড়িয়ে পড়ে। এতে তিনজন নিহত হয়েছেন, অনেকে আহত হয়েছেন এবং দোকানপাট ও যানবাহনে ক্ষতি হয়েছে।
মানবাধিকার সংস্থাগুলো সরকারের কঠোর অবস্থানের সমালোচনা করেছে।
মরক্কান অ্যাসোসিয়েশন ফর হিউম্যান রাইটস গ্রেফতারগুলোকে এলোমেলো ও অন্যায্য বলে উল্লেখ করেছে। হিউম্যান রাইটস ওয়াচের সহযোগী পরিচালক হানান সালাহ বলেন, তরুণদের ন্যায্য ভবিষ্যতের সুযোগ চাওয়ার জবাব গুলি ও দমননীতিতে দেওয়া যায় না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলা কিউআর কি?
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রতিদিন কত খরচ?
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরান নয় সৌদি মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে সন্ত্রাসী ইসরায়েল -আইআরজিসি
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এবার অস্ট্রিয়াতেও নিষিদ্ধ শিশুদের জন্য সামাজিকমাধ্যম
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরানের ক্ষেপণাস্ত্র নিয়ে ইংল্যান্ডে চরম উদ্বেগ
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একদিনে যুক্তরাষ্ট্রের দুই যুদ্ধবিমান ভূপাতিত করলো ইরান - বিধ্বস্ত মার্কিন ‘এমকিউ-১ ড্রোন’ও
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসরায়েলি ড্রোন ও শিল্প কারখানায় ক্ষেপণাস্ত্র হামলা
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মার্কিন সন্ত্রাসী সেনা সরানোর এখনই সময়: সউদীকে বার্তা তেহরানের
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মার্কিন সেনাপ্রধান ও অ্যাটর্নি জেনারেল বরখাস্ত
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আমিরাতের গ্যাস স্থাপনা ও কুয়েতের বিদ্যুৎ-পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে হামলা
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাকিস্তানে এক রাতে জ্বালানি তেলে দাম বেড়ে দ্বিগুণ
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরানের সঙ্গে সমঝোতা, হরমুজ দিয়ে আগের চেয়ে বেশি জাহাজ চলছে
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)