মধু কখনও নষ্ট হয় না কেন?
, ১৫ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১২ ছানী, ১৩৯৩ শামসী সন , ১১ জুলাই, ২০২৫ খ্রি:, ২৭ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পাঁচ মিশালী
চিনি হচ্ছে ব্যাকটেরিয়ার অন্যতম প্রিয় খাদ্য। অথচ চিনি দিয়ে তৈরি মধুতেই তারা প্রায় বাঁচতেই পারে না! এই অবিশ্বাস্য টিকে থাকার গুণটি আসলে মধুর অনন্য রাসায়নিক বৈশিষ্ট্যের কারণে।
মধু এমন একটি প্রাকৃতিক উপাদান যা সিল করা অবস্থায় শতাব্দীর পর শতাব্দীও সংরক্ষণযোগ্য থাকে। একে ঘরের কোণে ফেলে রাখলেও তা খাওয়ার উপযোগী থেকে যায়-শুধু জমাট বাঁধে, কিন্তু নষ্ট হয় না।
জেনে নিন, মধুর এই অনন্য দীর্ঘস্থায়ী ক্ষমতার পেছনে কি লুকিয়ে আছে।
মধু তৈরি হয় ফুলের মধুরস থেকে। মৌমাছিরা সেই তরল মধুরসকে হাইভে আনার পথে পানির পরিমাণ কমিয়ে ফেলে, সেই সঙ্গে এনজাইম দিয়ে অ্যাসিডিক করে তোলে ও জটিল চিনি ভেঙে সরল চিনিতে পরিণত করে।
এরপর তারা পাখার মতো ডানা ঝাপটে সেই তরলের আরও পানীয় অংশ উড়িয়ে দেয়। এর ফলে ৭০-৮০% পানিযুক্ত তরল রূপান্তরিত হয় মাত্র ১৫-১৮% পানিবিশিষ্ট মধুতে। এত কম পানিযুক্ত পদার্থে ব্যাকটেরিয়া বা ছত্রাকের বেঁচে থাকা প্রায় অসম্ভব।
ব্যাকটেরিয়ার বিরুদ্ধে প্রাকৃতিক প্রতিরোধ:
অত্যধিক চিনি: চিনি ও পানির অনুপাত এতটাই বেশি যে ব্যাকটেরিয়ারা পানির অভাবে বেঁচে থাকতে পারে না।
অ্যাসিডিক ঢ়ঐ: মধুর প্রাকৃতিক অ্যাসিডিক পরিবেশ ব্যাকটেরিয়ার বিকাশকে বাধা দেয়।
সিল করা পরিবেশ: অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে গেলে ব্যাকটেরিয়ার বেঁচে থাকা আরও কঠিন হয়ে পড়ে।
একে বলা হয় “lwo water activity যা প্রসেস করা অনেক খাবার সংরক্ষণের একটি কৌশল হিসেবেও ব্যবহৃত হয়। শুধু চিনি নয়, লবণ দিয়েও অনেক খাবারে একই কৌশল প্রয়োগ হয়।
একবার বোতল খোলার পর যদি আপনি সেখানে ভেজা বা চোষা চামচ ডুবিয়ে দেন, তাহলে ব্যাকটেরিয়া ঢুকে পড়ে ও পচনের সম্ভাবনা বাড়ে।
তবে সঠিকভাবে সংরক্ষণ করলে মধু শত বছরেও নষ্ট হয় না-আর যদি পানির সঙ্গে ইচ্ছাকৃতভাবে মিশিয়ে দেন এবং কিছু ইস্ট যুক্ত করেন, তাহলে তৈরি হয় “মীড”, অর্থাৎ প্রাচীনতম অ্যালকোহলিক পানীয়ের একটি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
১৫ বছর আগের ১০০ টাকা পরিশোধে পাওনাদারের বাড়িতে...
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অতিরিক্ত বিদ্যুৎ বিল আসলে কোথায় অভিযোগ করবেন?
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কবর খননে মিললো ২ যুগ আগে দাফন করা অক্ষত মরদেহ
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ছয় মিনিটের জন্য অন্ধকারে ডুবে যাবে সৌদি আরব
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সূর্যের বুকে লুকিয়ে থাকা রুপার সন্ধান
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহাকাশ থেকে নীল নদের শ্বাসরুদ্ধকর ছবি শেয়ার
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফল ফলাদির বৈচিত্রতা!
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কদুর যত পুষ্টিগুণ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আরও ৪ নক্ষত্রের সন্ধান
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ধনেপাতার পুষ্টিগুণ
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যেভাবে মানুষের মস্তিষ্কে প্লাস্টিক জমা হচ্ছে
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেক্সিকোতে ইসলামের আগমনের ইতিহাস
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












