মক্কা চুক্তির পর ‘অ্যাকিলিস শিল্ড’: কী ঘটছে আরব সাগর থেকে ভূমধ্যসাগরে
, ২৬ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১১ রবি, ১৩৯৪ শামসী সন , ০৯ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ২৫ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
মধ্যপ্রাচ্য ও ভূমধ্যসাগরের নিরাপত্তা সমীকরণে প্রায় একই সময়ে এসেছে দুটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। গত ৭ আগস্ট সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে হয়েছে ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’। চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলাকে সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।
গত ১৩ আগস্ট রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, চুক্তির অধীনে রাজনৈতিক ও সামরিক সমন্বয়ের ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা করছে তিন দেশ। পরবর্তীতে ৩১ আগস্ট পাকিস্তানের গণমাধ্যম ডন জানায়, চুক্তির অধীনে সৌদি আরবে একটি সচিবালয় প্রতিষ্ঠায় একমত হয়েছে তিন দেশ। প্রথম তিন বছর একজন পাকিস্তানি মহাসচিব এর নেতৃত্ব দেবেন।
অর্থাৎ, এটি শুধু অস্ত্র কেনাবেচা বা সামরিক প্রযুক্তি ভাগাভাগির চুক্তি নয়; নিরাপত্তার প্রশ্নে তিন দেশকে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করার উদ্যোগ।
এরপর, গত ৩১ আগস্ট সন্ত্রাসী ইসরায়েল ও গ্রিসের মধ্যে হয়েছে প্রায় ৩ বিলিয়ন ইউরোর (প্রায় ৪২ হাজার ৯০০ কোটি টাকা) ‘অ্যাকিলিস শিল্ড’ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা নির্মাণের চুক্তি। যা গ্রিসের জন্য বহুস্তরবিশিষ্ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থা গড়ে তুলবে।
রয়টার্স জানায়, চুক্তির আওতায় গ্রিস পাবে ডেভিডস সিøং ও স্পাইডার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা, বারাক এমএক্স ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা ও আকাশ পর্যবেক্ষণের জন্য এমএমআর মাল্টিমিশন রাডার।
এছাড়াও দেশটি পাবে একটি জাতীয় কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম, যা বিভিন্ন আকাশ প্রতিরক্ষা সক্ষমতাকে সমন্বয় করবে। পৃথক ২ কোটি ৬০ লাখ ইউরোর চুক্তিতে কৌশলগত স্থাপনাগুলোকে ড্রোন হামলা থেকে সুরক্ষায় ড্রোন ডোম সিস্টেমও সরবরাহ করবে সন্ত্রাসী ইসরায়েল।
তবে ‘অ্যাকিলিস শিল্ড’ কোনো যৌথ প্রতিরক্ষা চুক্তি নয়। প্রকাশিত তথ্য অনুযায়ী, ইসরায়েল বা গ্রিসের একটির ওপর হামলা হলে অন্যটি স্বয়ংক্রিয়ভাবে যুদ্ধে জড়িয়ে পড়বে-এমন প্রতিশ্রুতি নেই।
দুই চুক্তির মূল পার্থক্য:
দুটি চুক্তির ধরন ভিন্ন। মক্কা চুক্তির ভিত্তি যৌথ প্রতিরক্ষার প্রতিশ্রুতি। আর অ্যাকিলিস শিল্ড গ্রিসের আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর প্রকল্প। তবে সময়, অঞ্চল ও সংশ্লিষ্ট দেশগুলোর সম্পর্কের কারণে দুটিই নতুন করে আঞ্চলিক নিরাপত্তা সমীকরণ নিয়ে আলোচনা তৈরি করছে।
কেন আলোচনায় মক্কা চুক্তি ও অ্যাকিলিস শিল্ড?
অনেকের মতে, ‘মক্কা চুক্তি’ ও ‘অ্যাকিলিস শিল্ড’-এর মধ্যে সরাসরি সংঘাত নেই। কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে একে অন্যকে লক্ষ্য করে চুক্তিগুলো করেনি।
তবে দুই সমীকরণের মধ্যে একটি গুরুত্বপূর্ণ যোগসূত্র আছে। আর তা হলো- তুরস্ক।
তুরস্ক ‘মক্কা চুক্তি’র সদস্য। অন্যদিকে, গ্রিসের সঙ্গে দেশটির দীর্ঘদিনের সামরিক ও ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা রয়েছে।
গত ৩১ আগস্ট রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, প্রতিবেশী তুরস্কের সঙ্গে দীর্ঘদিনের বিরোধের কারণে গ্রিস প্রতিরক্ষা খাতে তুলনামূলকভাবে বেশি ব্যয় করে।
ভূমধ্যসাগরের পূর্বাঞ্চলে গ্রিস ও তুরস্কের মাঝখানে এজিয়ান সাগর ও সাইপ্রাসসহ বিভিন্ন ইস্যুতে এই দুই ন্যাটো মিত্রের মধ্যে দীর্ঘদিন ধরে মতবিরোধ চলে আসছে। এই প্রেক্ষাপটে গ্রিসের নতুন আকাশ প্রতিরক্ষা প্রকল্পে সন্ত্রাসী ইসরায়েলের কেন্দ্রীয় ভূমিকা আঞ্চলিক কৌশলগত হিসাবের সঙ্গে যুক্ত হচ্ছে।
ইসরায়েল-গ্রিস-সাইপ্রাসের সমীকরণ:
‘অ্যাকিলিস শিল্ড’ শুধু অস্ত্র বিক্রির চুক্তি নয়, এর সঙ্গে বৃহত্তর কৌশলগত সম্পর্কও জড়িত। আরবদের সঙ্গে গ্রিকদের সম্পর্ক সুপ্রাচীন হওয়ায় গ্রিকরা ফিলিস্তিন অঞ্চলে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সব সময়ই সোচ্চার ছিলো। দীর্ঘদিন ধরে স্বাধীন ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়ে থাকা অ্যাথেন্স প্রতিবেশী আঙ্কারার সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ায় নিজেদের নিরাপত্তার ঝুঁকে পড়ে তেল আবিবের দিকে।
এমন বাস্তবতায় সন্ত্রাসী ইসরায়েল ও গ্রিস দীর্ঘদিন ধরে প্রতিরক্ষা সহযোগিতা বাড়িয়ে আসছে। এর সঙ্গে সাইপ্রাসকে যুক্ত করে তিন দেশের একটি ত্রিপক্ষীয় সহযোগিতা কাঠামোও গড়ে তোলা হয়েছে।
২০২৫ সালের ২২ ডিসেম্বর ইসরায়েল, গ্রিস ও সাইপ্রাসের ১০ম ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলনের পর প্রকাশিত যৌথ ঘোষণায় নিরাপত্তা, প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা আরও জোরদারের কথা বলা হয়।
সেই বছর ২৯ ডিসেম্বর এএফপির এক প্রতিবেদনে বলা হয়, ২০২৬ সালে পূর্ব ভূমধ্যসাগরে যৌথ বিমান ও নৌ মহড়ার সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করেছে গ্রিস, ইসরায়েল ও সাইপ্রাস। এর ফলে পূর্ব ভূমধ্যসাগরে তিন দেশের মধ্যে ক্রমবর্ধমান কৌশলগত সম্পর্ক তৈরি হয়। ‘অ্যাকিলিস শিল্ড’ সেই সম্পর্কের সামরিক ও প্রযুক্তিগত দিক আরও শক্তিশালী করতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দখলদার ইসরায়েলের মিত্র হচ্ছে স্লোভেনিয়া
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইয়েমেনে ৪০টি বিমান হামলা সৌদির
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফিলিস্তিনি জমি যুক্ত করে সন্ত্রাসী ইসরায়েলের ‘স্টেট ল্যান্ড’ ঘোষণা
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চীনা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুক্ত হলো পাকিস্তানে
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
১২০টি ইসলামোফোবিক পরিবেশনা চিহ্নিত কেরালার সম্প্রচারমাধ্যম গুলোতে চলছে ‘ধারাবাহিক মুসলিম বিদ্বেষ’
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফ্রান্সের গ্রামে ভয়াবহ টর্নেডো, ক্ষতিগ্রস্ত শত শত বাড়ি
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দখলদার বাহিনীতে আত্মহত্যার নজিরবিহীন রেকর্ড
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পশ্চিম তীরে ‘সর্বাত্মক যুদ্ধের’ হুমকি সন্ত্রাসী ইসরায়েলের
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অস্ট্রিয়ায় মুসলিম ব্রাদারহুডকে নিষিদ্ধের উদ্যোগ
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অস্ট্রিয়ায় ১৪ বছরের কম বয়সীদের হিজাব পরিধানে নিষেধাজ্ঞা
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চীনে প্রবল বর্ষণে বাঁধ ভেঙে নিখোঁজ বহু মানুষ
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












