বিমানবন্দরে চালক সেজে প্রবাসীদের ছিনতাই, গোয়েন্দাদের জালে ধরা আলামিন
বিমানবন্দর থেকে গাড়িতে করে প্রবাসীদের গন্তব্যে পৌঁছে দেয়ার কথা বলে তুলে নিতেন। পরে নির্জন স্থানে নিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে লুটে নিতেন বিদেশি মুদ্রা, নগদ টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল। এমন একটি ছিনতাই চক্রের সদস্য আলামিন শেখকে (৩১) গ্রেপ্তার করেছে গোপালগঞ্জ গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ।
গ্রেপ্তার আলামিন শেখ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার পূর্ব মহারাজপুর গ্রামের মো. কালাম শেখের ছেলে।
পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে পূর্ব মহারাজপুর এলাকায় আলামিনের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে ছিনতাইয়ে ব্যবহৃত অস্ত্রসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।
উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে—একটি ছোরা, দুটি সুইচ গিয়ার চাকু, বিভিন্ন মডেল ও ব্র্যান্ডের ১৫টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, তিনটি আইফোন, চারটি ট্যাব, সাতটি বাটন ফোন, ১০টি হাতঘড়ি, ১১টি মানিব্যাগ, ৭৭টি বিদেশি নোট এবং ১ লাখ ৭৯ হাজার টাকা।
পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তার আলামিনের বিরুদ্ধে ছয়টি মাদক মামলা রয়েছে। পুলিশের দাবি, তিনি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।
জিজ্ঞাসাবাদে আলামিনের কাছ থেকে ছিনতাই চক্র সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলেও জানান পুলিশ সুপার। তার দেয়া তথ্যের ভিত্তিতে চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ জানিয়েছে, চক্রটি বিমানবন্দরকেন্দ্রিকভাবে প্রবাসীদের টার্গেট করতো। গাড়িচালকের পরিচয়ে প্রবাসীদের গাড়িতে তুলে সুযোগ বুঝে অস্ত্রের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে টাকা, বিদেশি মুদ্রা, মোবাইল ফোন ও অন্যান্য মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয়া হতো বলে প্রাথমিকভাবে জানা গেছে।
আরও পড়ুন
সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।