চীনা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুক্ত হলো পাকিস্তানে
, ১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
ভারতের সঙ্গে সীমান্ত উত্তেজনার জেরে নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও আধুনিক করেছে পাকিস্তান। চীনা প্রযুক্তিতে তৈরি স্বল্পপাল্লার সর্বাধুনিক সারফেস-টু-এয়ার (ভূমি থেকে আকাশ) ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘ঐছ-১৭অঊ’ বহরে যুক্ত করার বিষয়টি উন্মোচন করেছে পাকিস্তান বিমান বাহিনী।
সম্প্রতি পাকিস্তানের ‘ডিফেন্স ডে’ উপলক্ষে প্রকাশিত একটি বিশেষ প্রামাণ্যচিত্রে প্রথমবারের মতো এই মিসাইল সিস্টেমটির উপস্থিতি দেখা যায়। সামরিক বিশ্লেষক ও চীনা গণমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, সার্বিয়া এবং তাজিকিস্তানের পর পাকিস্তান হলো- চীনের এই সর্বাধুনিক ‘ঐছ-১৭অঊ’ ব্যবস্থার তৃতীয় আন্তর্জাতিক ক্রেতা।
‘ঐছ-১৭অঊ’ মূলত ড্রোন, ক্রুজ মিসাইল, কম উচ্চতায় উড়ন্ত যুদ্ধবিমান এবং হেলিকপ্টার নির্ভুলভাবে চিহ্নিত করে ধ্বংস করতে অত্যন্ত কার্যকর।
এতে রয়েছে অত্যাধুনিক ‘ফেজড-অ্যারে রেডার সিস্টেম’। এটি ১৫ থেকে ২০ কিলোমিটার দূরত্বের মধ্যে এবং ১০ মিটার থেকে ১০ কিলোমিটার উচ্চতার যেকোনো আকাশযান বা মিসাইলকে দ্রুত ভূপাতিত করতে পারে।
দীর্ঘ ও মাঝারি পাল্লার প্রতিরক্ষা ব্যবস্থার চোখ এড়িয়ে নিচু দিয়ে আসা ড্রোন বা ক্রুজ মিসাইলের হামলা প্রতিরোধ করতে পাকিস্তানের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ‘লাস্ট-লাইন অব ডিফেন্স’ বা শেষ মুহূর্তের সুরক্ষা বলয় হিসেবে কাজ করবে।
দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতি এবং পাকিস্তান-ভারত সামরিক ভারসাম্যের প্রেক্ষাপটে চীনের তৈরি এই প্রতিরক্ষা ব্যবস্থা যুক্ত হওয়াকে ইতিবাচক বলছেন আন্তর্জাতিক সামরিক বিশেষজ্ঞরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দখলদার ইসরায়েলের মিত্র হচ্ছে স্লোভেনিয়া
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইয়েমেনে ৪০টি বিমান হামলা সৌদির
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফিলিস্তিনি জমি যুক্ত করে সন্ত্রাসী ইসরায়েলের ‘স্টেট ল্যান্ড’ ঘোষণা
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
১২০টি ইসলামোফোবিক পরিবেশনা চিহ্নিত কেরালার সম্প্রচারমাধ্যম গুলোতে চলছে ‘ধারাবাহিক মুসলিম বিদ্বেষ’
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফ্রান্সের গ্রামে ভয়াবহ টর্নেডো, ক্ষতিগ্রস্ত শত শত বাড়ি
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দখলদার বাহিনীতে আত্মহত্যার নজিরবিহীন রেকর্ড
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পশ্চিম তীরে ‘সর্বাত্মক যুদ্ধের’ হুমকি সন্ত্রাসী ইসরায়েলের
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অস্ট্রিয়ায় মুসলিম ব্রাদারহুডকে নিষিদ্ধের উদ্যোগ
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অস্ট্রিয়ায় ১৪ বছরের কম বয়সীদের হিজাব পরিধানে নিষেধাজ্ঞা
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মক্কা চুক্তির পর ‘অ্যাকিলিস শিল্ড’: কী ঘটছে আরব সাগর থেকে ভূমধ্যসাগরে
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চীনে প্রবল বর্ষণে বাঁধ ভেঙে নিখোঁজ বহু মানুষ
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)