ভয়াবহ নৃশংসতা : ছেলের সামনে মাকে পিষে দিলো সন্ত্রাসবাদী ইসরায়েলি ট্যাংক
, ২৫ যিলহজ্জ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৪ ছানী, ১৩৯২ শামসী সন , ০২ জুলাই, ২০২৪ খ্রি:, ১৮ আষাঢ়, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার গাজা সিটিতে ছেলের সামনে মাকে পিষে দিয়েছে দখলদার সন্ত্রাসী ইসরায়েলের একটি ট্যাংক। গত বৃহস্পতিবার ভয়াবহ এই ঘটনা ঘটে বলে জানিয়েছে মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা ইউরো-মেড।
সংস্থাটি বলেছে, ৬৫ বছর বয়সী বৃদ্ধা সাফিয়া হাসান মুসা আল-জামালের বাড়িতে দখলদার সন্ত্রাসী ইসরায়েলি সেনারা হামলা চালায়। এতে তিনি আহত হন। এরপর তার ওপর দিয়ে চালিয়ে দেওয়া হয় ট্যাংক।
সাফিয়ার ছেলে মুহান্নাদ আল-জামাল এই ঘটনা প্রত্যক্ষ করেছেন।
মুহান্নাদ বলেছেন, ঘটনার সূত্রপাত হয় গত বৃহস্পতিবার সকাল ১০টায়। ওই সময় দখলদার সন্ত্রাসী ইসরায়েলি সেনারা গাজা সিটির সেজায়াতে প্রবেশ করে। দখলদার সন্ত্রাসী ইসরায়েলিদের গুলি ও বোমা থেকে বাঁচতে তার মা, তিন বোন ও তাদের সন্তানরা ভবনের নিচ তলায় চলে আসেন। এরপর সন্ধ্যার পর সন্ত্রাসবাদী সেনারা তাদের বাড়িতে প্রবেশ করে। বাড়িতে ঢুকেই ব্যাপক গোলাগুলি শুরু করে তারা। এছাড়া বোমাও নিক্ষেপ করে। এতে মুহান্নাদ এবং তার মা আহত হন।
মুহান্নাদের বোন আরেজি মানবাধিকার এই সংস্থাটি জানিয়েছেন, তাদের মাকে প্রথমে প্রাথমিক চিকিৎসা দেয় এক নারী সন্ত্রাসী সেনা। এরপর বলা হয় তাদের মাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে।
মুহান্নাদ জানিয়েছেন, এরপর তাকে এবং তার মাকে ট্যাংকে করে নিয়ে যাওয়া হয় মুস্তাহা চত্বরে। সেখানে নিয়ে গিয়ে তার মাকে রাস্তায় শোয়ানো হয়। এরপর তার ওপর দিয়ে চলে যায় একটি ট্যাংক।
ভয়াবহ সেই ঘটনার কথা মনে করে মুহান্নাদ বলেন, “যখন আমি এই ঘটনা প্রত্যক্ষ করি আমার মনে হয়েছিল আমি পাগল হয়ে গেছি। আমি চিৎকার ও কাঁদা শুরু করি। সেখানে তখন গোলাগুলি শুরু হলে আমি পালিয়ে যাই।”
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইরানি ড্রোন মোকাবিলায় মধ্যপ্রাচ্যে ২০১ সামরিক বিশেষজ্ঞ পাঠালো ইউক্রেন
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
লারিজানিকে হত্যার চূড়ান্ত জবাব দেওয়ার হুমকি ইরানের
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
লারিজানিকে হত্যায় ইরানের নেতৃত্ব ভাঙবে না -পররাষ্ট্রমন্ত্রী আরাগচি
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি, এক ব্যক্তির মৃত্যুদ- কার্যকর করলো ইরান
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সন্ত্রাসী যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে যুদ্ধে আমিরাত কেন ইরানের নিশানায়?
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মোজতবা খামেনি
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরাইলের প্রতিরক্ষা ও সতর্কীকরণ ব্যবস্থা থুবড়ে পড়েছে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরায়েলের অস্ত্র উৎপাদন স্থাপনায় হামলা
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যুক্তরাষ্ট্রে ২০২৩ সালের পর সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে গ্যাস
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কাবুলের হাসপাতালে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৪০৮: দাবি আফগানিস্তানের
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
উপসাগরীয় অঞ্চলে ইরানের সিরিজ ড্রোন হামলা, আমিরাতে প্রাণহানি
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ওমান উপসাগরে তেলবাহী ট্যাঙ্কারে হামলা
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)