ভয়াবহ দূষণের জেরে নাকাল দিল্লির জনজীবন, ৭৫ শতাংশ পরিবারে ফ্লুয়ের থাবা!
, ১০ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৪ সাদিস, ১৩৯৩ শামসী সন , ০২ নভেম্বর, ২০২৫ খ্রি:, ১৭ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
আল ইহসান ডেস্ক:
বিষাক্ত ধুলা দূষণের কুয়াশায় দিল্লি শহর ঢেকে আছে। গলা জ্বালা, শ্বাসকষ্ট নিয়ে রোগীর সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে হাসপাতালগুলোতে। কোনো কোনো হাসপাতাল এ ধরনের রোগীদের চিকিৎসার জন্য আলাদা ওয়ার্ডও স্থাপন করেছে।
নাগরিক এনগেজমেন্ট প্ল্যাটফর্ম লোকাল সার্কেলস দ্বারা পরিচালিত একটি সমীক্ষা অনুসারে, দিল্লি-এনসিআরে সমীক্ষা করা ৭৫ শতাংশ পরিবারে বর্তমানে এক বা একাধিক ব্যক্তির দেহে কোভিড, ফ্লু বা ভাইরাল জ্বরের মতো লক্ষণ রয়েছে। দিল্লি, গুরুগ্রাম, নয়ডা, ফরিদাবাদ, গাজিয়াবাদের ১৫ হাজার পরিবারের সঙ্গে কথা বলেছে ওই সংস্থা।
আর তাতেই দেখা গিয়েছে, গত মাস থেকে কিভাবে ওই সব অঞ্চলে দূষণ বাড়তেই অসুস্থতা লাফিয়ে বেড়েছে। সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড (সিপিসিবি) অনুসারে দিল্লির গত ২৪-ঘন্টায় এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআই ৩৭৩ (খুব খারাপ) রেকর্ড করা হয়েছিলো।
অথচ এক দিন আগে এটি রেকর্ড করা হয়েছে ২৭৯ (খারাপ)। সাকেত নগরের ম্যাক্স সুপার হাসপাতালের পালমোনোলজি বিভাগের ভাইস চেয়ারম্যান এবং হেড ডা. বিবেক বলে, চিকিৎসা করাতে আসা রোগীদের ১০০ শতাংশের অভিযোগ (তাদের কথিত) দীপাবলি অনুষ্ঠানের পর থেকে তাদের স্বাস্থ্য আরও খারাপ হয়েছে। একিউআই মাত্রা বাড়ার সাথে সাথে তাদের কাশি, শ্বাসকষ্ট, বুকের চাপ এবং নাক বন্ধ হওয়ার উপসর্গ বৃদ্ধি পেয়েছে।
তীব্র বায়ু ও ধুলা দূষণে স্কুলগামী শিশু এবং কর্মীদের শ্বাসকষ্ট এবং অ্যালার্জির সমস্যা দেখা দিয়েছে। বায়ুর গুণগত মান খারাপ হয়ে যাওয়ার কারণে শিশুরা কঠিন সময়ের মুখোমুখি হচ্ছে।
চিকিৎসকরা জানিয়েছে, গত কয়েক সপ্তাহে তারা শিশুদের মধ্যে ক্রমাগত কাশি, শ্বাসকষ্ট, অ্যালার্জিক রাইনাইটিস, ব্রঙ্কাইটিস এবং এমনকি হাঁপানির মতো শ্বাসকষ্টের সমস্যাগুলো বাড়তে দেখেছে। চক্ষু বিশেষজ্ঞরা চোখে জ্বালা ও চুলকানির সমস্যা নিয়ে আসা রোগীদের সামলাতে হিমশিম খাচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে দেশবিরোধী চুক্তির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারাজ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭ মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জামালপুরে আরও দুই কূপে মিলবে গ্যাস, অনুমোদনের অপেক্ষায় বাপেক্স
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাদকবিরোধী অভিযানে পুলিশের কর্মকর্তাসহ আটক ৪
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অগ্রণী ব্যাংকের গ্রাহকের ৮ কোটি ৯৪ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৬
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রতি মণ পেঁপে ২৫০-৩০০, লোকসানের শঙ্কায় চাষিরা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এনসিটি-সিসিটি ইজারা বাতিলের দাবিতে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের বিক্ষোভ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি: ‘ভয়াবহ পরিণামের জন্য সরকার দায়ী থাকবে’
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘বাংলাদেশি’ দাবি করে আসামে ১৭ জন গ্রেপ্তার
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)