‘বাংলাদেশি’ দাবি করে আসামে ১৭ জন গ্রেপ্তার
, ০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
ভারতের আসামের গুয়াহাটিতে ‘বাংলাদেশি’ দাবি করে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পৃথক অভিযানে গত দুই দিনে তাদের গ্রেপ্তার করে আসাম পুলিশ। ভারতে অবৈধভাবে প্রবেশের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেন গুয়াহাটির পুলিশের ডেপুটি কমিশনার (অপারেশনস) কুলেন্দ্র নাথ ডেকা।
সাংবাদিকদের তিনি জানান, মঙ্গলবার নিয়মিত তল্লাশির সময় পল্টন বাজার রেলস্টেশনের কাছে লোকমান্য তিলক টার্মিনাস এক্সপ্রেসের সাধারণ কামরা থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, তারা মেঘালয়ের ডাউকি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে গত ৫ অক্টোবর গুয়াহাটিতে পৌঁছান। পরে তারা শহরের একটি হোটেলে অবস্থান করেন বলে অভিযোগ করে পুলিশ।
পুলিশের সূত্র জানায়, জিজ্ঞাসাবাদের সময় গ্রেপ্তার ব্যক্তিদের একজন তারা যে হোটেলে ছিলেন, সেটির তথ্য দেন। পরে তার দেখানো তথ্য অনুযায়ী পুলিশ সেখানে অভিযান চালায়। তথ্যপ্রমাণ যাচাইয়ের পর পানবাজার থানায় একটি মামলা করা হয়।
বাংলাদেশি নাগরিকদের অবৈধভাবে আশ্রয় দেওয়া এবং আসাম থেকে ভারতের অন্যান্য এলাকায় যাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করার অভিযোগে আরো চারজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
এদিকে, বুধবার আরো একটি অভিযানে ১৩ ‘বাংলাদেশি নাগরিককে’ গ্রেপ্তার করার দাবি করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা গত ১০ থেকে ১৫ বছর ধরে শ্রীনগরে অবস্থান করছিলেন। পরে তারা গুয়াহাটিতে ফিরে আসেন। আসাম থেকে বেরিয়ে বাংলাদেশে ফেরার জন্য তারা একটি সহযোগী চক্রের সন্ধান করছিলেন বলে পুলিশের দাবি।
গোপন সংবাদের ভিত্তিতে গুয়াহাটির একটি হোটেলে অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়।
ডিসিপি ডেকা জানান, ইমিগ্র্যান্টস (এক্সপালশন ফ্রম আসাম) অ্যাক্টের আওতায় তাদের আসাম থেকে বহিষ্কারের প্রক্রিয়া শুরু হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে দেশবিরোধী চুক্তির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারাজ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭ মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জামালপুরে আরও দুই কূপে মিলবে গ্যাস, অনুমোদনের অপেক্ষায় বাপেক্স
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাদকবিরোধী অভিযানে পুলিশের কর্মকর্তাসহ আটক ৪
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অগ্রণী ব্যাংকের গ্রাহকের ৮ কোটি ৯৪ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৬
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রতি মণ পেঁপে ২৫০-৩০০, লোকসানের শঙ্কায় চাষিরা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এনসিটি-সিসিটি ইজারা বাতিলের দাবিতে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের বিক্ষোভ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি: ‘ভয়াবহ পরিণামের জন্য সরকার দায়ী থাকবে’
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিমানবন্দরে যাত্রীর শরীর থেকে ৩টি 'স্বর্ণের ডিম' উদ্ধার
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)