সরকারি হাসপাতাল থেকে নবজাতক চুরি
, ০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
আমানবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে তিন দিন বয়সী এক নবজাতক ছেলে শিশুকে চুরি করে নিয়ে গেছে এক অজ্ঞাত নারী। বৃহস্পতিবার (২৫ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হাসপাতাল ও শহরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
চুরি হওয়া শিশুটি আমানবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা গ্রামের শামীম মিয়া ও মরিয়ম বেগম দম্পতির প্রথম সন্তান।
শিশুটির পরিবারের সদস্যরা জানান, গত সোমবার প্রসববেদনা নিয়ে আমানবাড়িয়া জেনারেল হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি হন মরিয়ম বেগম। পরদিন মঙ্গলবার দুপুরে তিনি একটি পুত্রসন্তানের জন্ম দেন। বিয়ের তিন বছর পর প্রথম সন্তান ছেলে হওয়ায় পরিবারে ছিল আনন্দের পরিবেশ।
পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার দুপুরে অজ্ঞাত এক নারী অন্য এক রোগীর স্বজন পরিচয়ে মরিয়ম ও তার মায়ের সঙ্গে কথা বলে পরিচিত হন। কিছুক্ষণ পর ওই নারীর সঙ্গে তাদের সখ্য গড়ে ওঠে। একপর্যায়ে মরিয়মের পেটে ব্যথা অনুভূত হলে সহযোগিতার কথা বলে ওই নারী নবজাতককে কোলে নেন।
পরে শিশুটিকে কোলে নিয়ে ওই নারী কক্ষের গেটের কাছে চলে যান। এ সময় মরিয়ম তাকে কক্ষে ফিরে আসতে বললেও মুহূর্তের মধ্যে ওই নারী শিশুটিকে নিয়ে হাসপাতাল থেকে পালিয়ে যান। পরে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
ঘটনার খবর পেয়ে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা হাসপাতালে গিয়ে তদন্ত শুরু করেন। হাসপাতালের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, ওই নারী নবজাতককে কোলে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে যাচ্ছেন।
শিশুটির নানী মমতাজ বেগম বলেন, ‘দুপুরে ওই নারী অন্য এক রোগীর স্বজন পরিচয়ে এসে আমাদের সঙ্গে কথা বলেন। পরে সখ্য গড়ে তোলেন। একপর্যায়ে মরিয়মের পেটব্যথা শুরু হলে তিনি শিশুটিকে কোলে নেন। এরপর মুহূর্তের মধ্যে শিশুটিকে নিয়ে চলে যান।’
শিশুটির মা মরিয়ম বেগম বলেন, ‘বিয়ের তিন বছর পর আমার প্রথম সন্তান হয়েছে। ওই নারী প্রতারণা করে আমার বুকের ধন নিয়ে গেছে। আল্লাহ জানেন, আমার সন্তান কেমন আছে। আমি আমার সন্তানকে ফিরে পেতে চাই। সরকার ও পুলিশের কাছে অনুরোধ, দ্রুত আমার সন্তানকে উদ্ধার করে দিন এবং ওই নারীকে আইনের আওতায় আনা হোক।’
শিশুটির বাবা শামীম মিয়া বলেন, ‘আমি আমার সন্তানকে ফেরত চাই। সরকারি হাসপাতাল থেকে এভাবে শিশু চুরি হয়ে যাবে, এটা কীভাবে সম্ভব? এখানে নিরাপত্তা কোথায়? এ ঘটনায় অন্য রোগী ও স্বজনদের মধ্যেও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। হাসপাতালের সিসিটিভি ক্যামেরাগুলোও ভালো নয়। পুলিশ প্রশাসনের কাছে আমার অনুরোধ, দ্রুত আমার সন্তানকে উদ্ধার করে দিন।’
আমানবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক রতন কুমার ঢালী বলেন, হাসপাতালে সব সময় রোগী ও স্বজনদের অতিরিক্ত ভিড় থাকে। শিশু চুরির বিষয়টি তারা জানতে পেরেছেন। পরিবারের লোকজনের অসচেতনতার কারণে ঘটনাটি ঘটেছে বলে মন্তব্য করেন তিনি। হাসপাতালের নিরাপত্তা জোরদারে সার্বক্ষণিক আনসার সদস্য নিয়োজিত থাকলে সুবিধা হবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, হাসপাতালের সিসিটিভি ক্যামেরাগুলো দুর্বল হয়ে পড়েছে। সেগুলো পরিবর্তন করে নতুন ক্যামেরা স্থাপনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।
আমানবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম বলেন, ‘ঘটনার খবর পেয়ে ভুক্তভোগী পরিবার ও আশপাশের লোকজনের সঙ্গে কথা বলেছি। হাসপাতালের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা হচ্ছে। ওই নারীকে শনাক্ত এবং শিশুটিকে উদ্ধারে পুলিশের একাধিক টিম কাজ করছে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ডিএমপিতে দুই অতিরিক্ত পুলিশ কমিশনারকে নতুন দায়িত্ব
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দেশের ১০ জেলায় দমকা হাওয়াসহ বজ্র বৃষ্টির পূর্বাভাস
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিমানবন্দরে আটকে দেয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফ্যামিলি কার্ড দেয়ার কথা বলে নারীর সঙ্গে আপত্তিকর সম্পর্কে সরকারি কর্মকর্তা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন গিয়াস উদ্দিন, প্রজ্ঞাপন জারি
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চ্যাটজিপিটিতে মারাত্মক ‘ঝুঁকি’, কিশোরদের সতর্ক করল গবেষণা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এক কুরিয়ার সার্ভিস কর্মীর ‘ভুলে’ চীনের হাতে চলে গেল মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ?
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কেরানীগঞ্জে পোশাক মার্কেটে আগুন
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
একযোগে পুলিশের ৮ ঊর্ধ্বতন পরিদর্শকের রদবদল
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এই ছোট ছোট মর্টার শেল দিয়েই দখলদারদের টুকরো টুকরো করে দিয়েছেন যোদ্ধারা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের লক্ষ্য ব্যর্থ করে দিয়েছে ইরান
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারী নাম দিয়ে অভিযান
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












