কেরানীগঞ্জে পোশাক মার্কেটে আগুন
, ০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের একটি পোশাক মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গার্মেন্ট পল্লীর মসজিদ মার্কেটসংলগ্ন আবুল হোসেন মার্কেটে এ আগুন লাগার ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন মাস্টার আক্তার হোসেন।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বিকেল ৪টার দিকে মার্কেট থেকে হঠাৎ ধোঁয়া দেখতে পান স্থানীয়রা। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়তে শুরু করলে খবর দেয়া হয় ফায়ার সার্ভিসকে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরে সেনাবাহিনী ও স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
কেরানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন মাস্টার আক্তার হোসেন বলেন, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে সেনাবাহিনী ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কেরানীগঞ্জ গার্মেন্ট পল্লী ও দোকান মালিক সমিতির সভাপতি হাজী আনোয়ার হোসেন বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। আগুন নেভানোর কাজে সমিতির আনসার সদস্য, কর্মকর্তা ও আশপাশের ব্যবসায়ীরা সহযোগিতা করেন।
তিনি জানান, অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ডিএমপিতে দুই অতিরিক্ত পুলিশ কমিশনারকে নতুন দায়িত্ব
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দেশের ১০ জেলায় দমকা হাওয়াসহ বজ্র বৃষ্টির পূর্বাভাস
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সরকারি হাসপাতাল থেকে নবজাতক চুরি
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিমানবন্দরে আটকে দেয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফ্যামিলি কার্ড দেয়ার কথা বলে নারীর সঙ্গে আপত্তিকর সম্পর্কে সরকারি কর্মকর্তা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন গিয়াস উদ্দিন, প্রজ্ঞাপন জারি
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চ্যাটজিপিটিতে মারাত্মক ‘ঝুঁকি’, কিশোরদের সতর্ক করল গবেষণা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এক কুরিয়ার সার্ভিস কর্মীর ‘ভুলে’ চীনের হাতে চলে গেল মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ?
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
একযোগে পুলিশের ৮ ঊর্ধ্বতন পরিদর্শকের রদবদল
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এই ছোট ছোট মর্টার শেল দিয়েই দখলদারদের টুকরো টুকরো করে দিয়েছেন যোদ্ধারা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের লক্ষ্য ব্যর্থ করে দিয়েছে ইরান
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারী নাম দিয়ে অভিযান
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)