ভয়াবহ দাবানলে পুড়ছে চিলির বিস্তীর্ণ এলাকা
, ১৪ই রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৮ তাসি, ১৩৯০ শামসী সন, ৬ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ২৩ই মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ভয়াবহ দাবানলে পুড়ছে দক্ষিণ আমেরিকার দেশ চিলির বিভিন্ন বনাঞ্চল। শতাধিক দাবানলে এখন পর্যন্ত দেশটির ২৩ ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে, আহত হয়েছে অন্তত ৯৭৯ জন। বিভিন্ন অঞ্চল থেকে সহস্রাধিক মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।
স্থানীয় সময় গত শনিবার (৪ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তাছাড়া দাবানল ছড়িয়ে পড়ার আশঙ্কায় বিভিন্ন অঞ্চলে জরুরি অবস্থা জারি করেছে চিলি সরকার।
রাজধানী সান্তিয়াগোতে এক সংবাদ সম্মেলনে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারোলিনা তোহা বলেছে, বর্তমান আবহাওয়া দাবানলের তীব্রতা আরও বাড়িয়ে দিচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হচ্ছে। ক্রমেই অবস্থার আরও অবনতি ঘটছে।
ক্যারোলিনা তোহা আরও জানায়, জুমুয়াবার (৩ জানুয়ারি) দেশটির বিভিন্ন স্থানে অন্তত ৭৬ বার দাবানলের আগুন জ্বলে ওঠে। অন্যদিক, শনিবার দেশটির বিভিন্ন এলাকার ১৬টি স্থানে আগুন জ্বলে ওঠে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, ভয়াবহ তাপপ্রবাহের ফলেই পরিস্থিতি এত কঠিন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে জরুরি অবস্থার মেয়াদ আরেক দফা বাড়ানো হয়েছে।
দেশটির জাতীয় বনায়ন সংস্থা জানায়, জুমুয়াবার দাবানলের আগুনে ৪০ হাজার হেক্টর (৯৯ একর) বনাঞ্চল পুড়ে গেছে। দগ্ধ এ এলাকা আয়তনে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া শহরের চেয়েও বড়। শনিবার মোট ২৩১টি দাবানলের মধ্যে ৮০টির সঙ্গে সক্রিয় লড়াই করা হচ্ছে। এর আগে ১৫১টি দাবানল নিয়ন্ত্রণে আসে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলের অর্থ সংগ্রহ ঠেকাতে অ্যামনেস্টির আহ্বান
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বর্ষায় গাড়ির ভেতর পানি ঢুকলে যা করবেন
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগুন ঝরছে মধ্যপ্রাচ্যে, আরও মারমুখি ইরান
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১৩ বিলিয়ন ডলার কোথায় সরালো লুটেরা ড্রাম্প প্রশাসন?
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাসপোর্ট সূচকে এগিয়ে সিঙ্গাপুরে, বাংলাদেশ ৯৭তম
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আসামে বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাজার হাসপাতালে ইসরায়েলি হামলা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হুথিদের হুমকিতে সৌদির তেল রপ্তানিতে শঙ্কা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মোদী সরকারের বিরুদ্ধে আন্দোলন চলবে, মাঠ ছাড়বে না তরুণরা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা অব্যাহত, সামরিক সরঞ্জাম ধ্বংসের দাবি
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মানচিত্রে নতুন ‘সীমান্ত’, গাজার বুক চিরে সন্ত্রাসী ইসরায়েলের মাটির প্রাচীর
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)