ভেনেজুয়েলায় ‘পুতুল সরকার’ বসাতে চাইছে যুক্তরাষ্ট্র -মাদুরো
, ২৬ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২২ রবি’, ১৩৯৩ শামসী সন , ২০ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ০৬ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো অভিযোগ করেছে, মার্কিন যুক্তরাষ্ট্র তার দেশের প্রাকৃতিক সম্পদ দখলের জন্য একটি পুতুল সরকার বসানোর চেষ্টা করছে। গত বৃহস্পতিবার এক প্রতিবেদনে একথা জানায় রুশ সংবাদমাধ্যম তাস।
মাদুরো বলেছে, ‘ভেনেজুয়েলায় শাসনব্যবস্থা পরিবর্তনের জন্য একটি সাম্রাজ্যবাদী পরিকল্পনা তৈরি করা হয়েছে, যাতে যুক্তরাষ্ট্র পুতুল সরকার প্রতিষ্ঠা করতে পারে। সেইসঙ্গে আমাদের তেল, গ্যাস ও সোনার ভান্ডার দখল করা যায়। ’
তার মতে, এই উদ্দেশ্যেই যুক্তরাষ্ট্র ক্যারিবিয়ানে যুদ্ধজাহাজ ও নিউক্লিয়ার সাবমেরিন মোতায়েন করেছে এবং ভেনেজুয়েলার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তৈরি করছে।
সে আরো বলেছে, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, বিশ্ব শুল্ক সংস্থা এবং ডিইএ ইতোমধ্যেই ভেনেজুয়েলার বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
মাদুরো জোর দিয়ে বলেছে, ‘ওয়াশিংটন তাদের লক্ষ্য অর্জন করতে পারবে না। ভেনেজুয়েলা স্বাধীন, মুক্ত এবং শান্তিপূর্ণ থাকবে। ’
সেপ্টেম্বরের শুরুতে মার্কিন প্রশাসন জানিয়েছে, ভেনেজুয়েলার ড্রাগ কার্টেলের কিছু সদস্যকে আন্তর্জাতিক নৌসীমায় হত্যা করা হয়েছে। মাদুরো এটিকে ভেনেজুয়েলার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ বলে উল্লেখ করেছে এবং মার্কিন হুমকির বিরুদ্ধে আত্মরক্ষা ও শান্তি বজায় রাখার আশ্বাস দিয়েছে।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট বলেছে, তার দেশ গত ১০০ বছরের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে সবচেয়ে গুরুতর আক্রমণের হুমকির মুখোমুখি হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)