ভেজাল মধু চেনার দারুন কিছু উপায়
, ২০ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৮ রবি’ ১৩৯১ শামসী সন , ০৬ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি:, ২৩ ভাদ্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) পাঁচ মিশালী
মধুর উপকারিতা কমবেশি সবারই জানা। আর এর কার্যকারিতা বলে শেষ করার মতো নয়। এক কথায় বলা যায় সৌন্দর্য চর্চা বা পরিপাটি, রোগ প্রতিরোধ কিংবা খাবারের জন্য মধু মধুরতর গুণে গুণান্বিত।
তবে বর্তমানে বাজারে নকল মধুর ভীড়ে আসল মধু চেনা মুশকিল। আর নকল জিনিস দিয়ে কি আর আসলের কাজ হয়? তবে নকল মধু চেনার খুব সহজ কিছু উপায় অবশ্য রয়েছে। এগুলো জানা থাকলে কখনো ঠকবেন না। জানুন কিভাবে বুঝবেন মধু কোনটা আসলে কোনটা নকল-
১. আসল মধু ঘন ও অনেক বেশি আঠালো হয়, আর নকল মধু হয় পাতলা ও কম আঠালো হয়। তাই হাতের আঙুলে একটু মধু নিয়ে তা ঘন কিনা, বুঝে নিতে পারেন। কম ঘন ও কম আঠালো হলে নিশ্চিত থাকতে পারেন তা নকল।
২. এক গ্লাস পানিতে এক চামচ পরিমাণ মধু নিয়ে আস্তে আস্তে গ্লাসটি নাড়া দিন। মধু পানির সঙ্গে মিশে গেলে নিশ্চিত হবেন সেটা নকল মধু। আর মধু যদি ছোট পি-ের মতো গ্লাসের পানিতে ছড়িয়ে যায়, তা হলে বুঝবেন সেটি খাঁটি মধু।
৩. মধু চেনার অন্যতম উপায় হচ্ছে, ফেনা। আসল মধুতে ফেনা হয় না। নকল মধুতে ফেনা হয়। কিছুটা মধু নিয়ে তাতে অল্প পানি ও দুই থেকে তিন ফোটা সিরকা মেশান। যদি ফেনার মতো কিছু তৈরি হয়, তাহলে মধুটি নকল।
৪. নকল মধু চেনার আরেকটা সহজ উপায় হচ্ছে, নকল মধুতে সহজে আগুনে ধরে না কিন্তু আসল মধুতে দ্রুত আগুন ধরে। একটু তুলো মধুতে ভিজিয়ে ম্যাচ দিয়ে তুলোটিতে আগুন দিন। যদি দ্রুত আগুন না ধরে তাহলে বুঝবেন মধুটি নকল।
৫. বেশ কিছুদিন ঘরে রেখে দিলে মধুতে চিনি জমতেই পারে। কিন্তু বয়ামসহ মধু গরম পানিতে কিছুক্ষণ রেখে দেখুন, এই চিনি গলে মধু আবার স্বাভাবিক হয়ে আসবে। কিন্তু নকল মধুর ক্ষেত্রে এটা হবে না।
৬. এক টুকরো ব্লটিং পেপার নিন, তাতে কয়েক ফোঁটা মধু দিন। যদি কাগজ তা সম্পূর্ণ শুষে নেয়, বুঝবেন মধুটি খাঁটি নয়।
৭. এক টুকরো সাদা কাপড়ে মধু মাখুন। আধ ঘণ্টা রাখুন। তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। যদি দাগ থেকে যায়, বুঝবেন মধুটি খাঁটি নয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
করমচা খেলে কী হয়? জানুন এর স্বাস্থ্য উপকারিতা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাঁঠালের বীজ খেলে কী হয় জানুন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












