ভুয়া আর্থিক প্রণোদনা নিয়ে সতর্ক করল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
, ১২ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৮ রবি’, ১৩৯৩ শামসী সন , ০৬ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ২১ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে আর্থিক প্রণোদনা দেওয়ার বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট। গতকাল জুমুয়াবার মন্ত্রণালয়ের সিনিয়র ইনফরমেশন অফিসার আব্দুল্লাহ শিবলী সাদিক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত কয়েকদিন ধরে একটি প্রতারক চক্র প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মাসুদ রানার নাম ও ছবি ব্যবহার করে ভিন্ন একটি মোবাইল নম্বর (০১৮৫১-২৭৪৫৬৫) থেকে প্রতারণার অভিযোগ মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে। চক্রটি সচিব পরিচয়ে বিভিন্ন কর্মকর্তাকে হোয়াটসঅ্যাপে কল করে মন্ত্রণালয়ের উপদেষ্টার পক্ষ থেকে আর্থিক প্রণোদনা প্রদান করা হবে বলে জানাচ্ছে।
এজন্য কর্মকর্তাদের কাছে ক্রেডিট কার্ড ও ব্যাংক অ্যাকাউন্টের তথ্যাদি চাওয়া হচ্ছে। প্রকৃতপক্ষে আর্থিক প্রণোদনা প্রদানের বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট।
সতর্ক করে মন্ত্রণালয় জানায়, এ বিষয়ে কারো কাছে ক্রেডিট কার্ড ও ব্যাংক অ্যাকাউন্টের তথ্যসহ অন্য যেকোনো স্পর্শকাতর তথ্য চাওয়া হলে, তা প্রদান না করার অনুরোধ করা হলো।
উপরোল্লিখিত নম্বর ছাড়াও ভিন্ন কোনো নম্বর থেকে এ বিষয়ে যোগাযোগ করা হলে তা এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হলো।
পাশাপাশি, এ ধরনের কোনো কল এলে বিভ্রান্ত না হয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে অথবা নিকটস্থ থানায় অভিযোগ করার অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
খেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিল করবে ইসি
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাঁচ বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টির আভাস
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মুক্ত বাণিজ্য অঞ্চলে বিশেষ সুবিধা, কম খরচে দ্রুত আমদানির সুযোগ
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নাতনির লাশ নিয়ে আসতে গিয়ে নানীসহ ২ জন নিহত
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ ব্যয় কমানোর সিদ্ধান্ত স্থগিত
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফর আটক
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
টিকে থাকতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে -প্রধানমন্ত্রী
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তালাকের অজুহাতে সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না -হাইকোর্ট
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘সাদিক কায়েম জামাতে যোগদান করে ডাকসু ভিপি থাকার নৈতিকতা হারিয়েছে’
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বন্যায় আ.লীগ-বিএনপি সরকারের আচরণ একই -এবি পার্টি চেয়ারম্যান
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অগ্রাধিকার অনুযায়ী ধাপে ধাপে অর্থনৈতিক সংস্কার করা হবে -অর্থমন্ত্রী
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)