ভাসমান এলএনজি টার্মিনালের কাজ পেতে মরিয়া সামিট -আগ্রহী চীনা কোম্পানিও
, ১৩ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৯ ছানী, ১৩৯৪ শামসী সন , ২৮ জুলাই, ২০২৬ খ্রি:, ১৩ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
দেশব্যাপী প্রকট আকার ধারণ করছে গ্যাসের সংকট। প্রাকৃতিক গ্যাসের জোগান দিনদিন কমে আসায় দেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) আমদানিনির্ভরতা বাড়ছে। জাতীয় গ্রিডে এলএনজি সরবরাহে বর্তমানে দেশে দুটি ভাসমান টার্মিনাল (এফএসআরইউ) আছে। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া ও কারিগরি ত্রুটির কারণে প্রায়ই গ্রিডে গ্যাস সরবরাহ কমে গেলে দেশজুড়ে তীব্র সংকট তৈরি হয়। এই অবস্থায় সরকার তৃতীয় এফএসআরইউ স্থাপনে বেশ তৎপর। বিদ্যুৎ ও জ্বালানি খাতে আওয়ামী লীগ সরকারের সময়ে সুবিধাভোগী বিতর্কিত সামিট গ্রুপ ইতোমধ্যে এফএসআরইউ বসানোর কাজ পেতে উঠেপড়ে লেগেছে। এই তালিকায় আরও রয়েছে চীনা প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল এনার্জি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশনস কোম্পানি লি. (সিএনইই)।
জ্বালানি বিভাগ ও পেট্রোবাংলা সূত্রে জানা যায়, এরই মধ্যে তৃতীয় ভাসমান টার্মিনাল স্থাপনের বিষয়ে দেশিবিদেশি কয়েকটি পক্ষ বেশ তৎপর। সিএনইইর একটি প্রতিনিধিদল এ বিষয়ে আলোচনার জন্য ঢাকায় এসেছে। চলতি সপ্তাহে দলটির এফএসআরইউ বসানোর ব্যাপারে জ্বালানি বিভাগের সঙ্গে আলাপ-আলোচনা করার কথা রয়েছে। এদিকে এই এফএসআরইউ স্থাপনের বিষয়ে তোড়জোড় শুরু করেছে সামিট গ্রুপও।
এরই মধ্যে বাতিল হওয়া তৃতীয় এফএসআরইউর ব্যাপারে সরকারকে প্রস্তাব দিয়েছে সামিট। এর আগে অন্তর্বর্তী সরকারের সময় তৃতীয় এফএসআরইউ বসানোর জন্য সামিটের চুক্তি বাতিল করে দেওয়া হয়। এর বিরুদ্ধে পরে সামিট গ্রুপ উচ্চ আদালতে মামলা করে। মামলার শুনানি এখনো চলছে।
চলতি মাসে সামিট গ্রুপের সামিট এলএনজি টার্মিনাল কোম্পানি পেট্রোবাংলাকে চিঠি দিয়ে তৃতীয় টার্মিনাল বসানোর ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। তারা এজন্য সরকারের সঙ্গে সমঝোতা করতে আগ্রহী। বাতিল হওয়া চুক্তি তাদের ফিরিয়ে দিলে ১৮ মাসের মধ্যে সামিট দেশে আরও একটি টার্মিনাল বসিয়ে দেবে। সরকারের সঙ্গে সমঝোতা হলে তারা হাই কোর্ট থেকে মামলাও প্রত্যাহার করে নেবে।
সামিটের প্রধান নির্বাহী কর্মকর্তা সায়েদুল আলম বলেন, ‘আমরা এফএসআরইউ নির্মাণের জন্য সরকারের কাছে প্রস্তাব পুনর্বিবেচনা করার জন্য বেশ কয়েকবার চিঠি পাঠিয়েছি। মামলা করেছি। এখন পর্যন্ত এটি ‘আন্ডার দ্য ডিসপোজাল অব দ্য কোর্ট।’ কোর্টের পরবর্তী শুনানি হবে আগামী মাসের ১৩ তারিখে। পরবর্তী শুনানি পর্যন্ত আমাদের অপেক্ষা করে দেখতে হবে সামনে কী হয়। এ মুহূর্তে আমাদের এফএসআরইউ বসানোর বিষয়ে কোনো আপডেট নেই। আগে যা ছিল তাই। অন্তর্বর্তী সরকার এটি বাতিল করার পর আমরা আদালতে যাই, এখন আমরা শুনানির জন্য অপেক্ষা করছি।’
অন্যদিকে চীনের সিএমসি গ্রুপ মূলত সিএনইইকে বাংলাদেশে নিয়ে আসে। সিএনইই দুই-এক দিনের মধ্যে জ্বালানি বিভাগের কাছে তৃতীয় ভাসমান টার্মিনাল বসানোর ব্যাপারে পেপার উপস্থাপন করার কথা। সেখানে জ্বালানি বিভাগের নীতিনির্ধারকরা উপস্থিত থাকবেন। চীনের এই প্রতিষ্ঠানের প্রস্তাবের পর জানা যাবে তারা এলে কীভাবে টার্মিনাল বসানোর কাজটি পেতে চায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মাদকে বাড়ছে সংঘাত
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘ভারতের আন্দোলনের সফলতাকে নিজেদের বলে দাবি করেছে জামাতের বুদ্ধিজীবীরা’
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাসায়নিক দিয়ে নারীদের হাত পুড়িয়ে জ্বীনের ভয়, গ্রেফতার ৩
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘আগে ২-৩ হাজার টাকা আয় করতাম, এখন ১ হাজারও হচ্ছে না’
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশে উগ্রবাদের আশঙ্কাজনক কোনো আলামত দেখছি না -সিটিটিসি প্রধান
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গ্যাস সংকটে ধুঁকছে বিদ্যুৎ, লোডশেডিং বৃদ্ধির শঙ্কা
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গভীর নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইবিতে নজিরবিহীন ভর্তি জালিয়াতি, প্রথম সেমিস্টার শেষে ধরা পরল ভুয়া ছাত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন ওয়াগনের সঙ্গে যানবাহনের সংঘর্ষ, তদন্ত কমিটি গঠন
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
স্নাতক পাসে চাকরি দিচ্ছে সীমান্ত ব্যাংক, আবেদন অনলাইনে
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাগেরহাটে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হাওরাঞ্চলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কাজ করছে সরকার: প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












