ভালো খেজুর চেনার উপায়
, ২৯ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১২ আশির, ১৩৯১ শামসী সন , ১১ মার্চ, ২০২৪ খ্রি:, ২৭ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পাঁচ মিশালী
ইফতারে খেজুর না থাকলে যেন চলেই না! ইফতারে খেজুর খাওয়া সুন্নত। এই ফলে রয়েছে নানারকম পুষ্টি উপাদান। সব মিলিয়ে রমাদ্বান শরীফ এলে আমাদের দেশে খেজুরের চাহিদা অনেক বেশি থাকে। সারা বিশ্বে তিন হাজার রকমের খেজুর থাকলেও আমাদের দেশের বাজারে পাওয়া যায় ১০-১৫ রকম খেজুর। এর মধ্যেও ভালো মন্দ রয়েছে।
ভালো খেজুর চেনার উপায়গুলো জেনে নিন:
* ভালো খেজুর দেখতে পরিষ্কার এবং উজ্জ্বল হবে। এ খেজুরের চামড়া পুরো টান-টান থাকবে না। এগুলোর চামড়া থাকবে কোঁচকানো।
* খেজুর মিষ্টি ফল। অবশ্যই তা মিষ্টি হবে কিন্তু সেটা অতিরিক্ত মিষ্টি হবে না।
* খেজুরের গায়ে বেশি চকচকে বা হালকা রঙের কোনো পাউডারের আবরণ পাওয়া গেলে বুঝতে হবে এতে ভেজাল মেশানো রয়েছে।
* খেজুর কয়েকবছর আগের নাকি এ বছর উৎপাদিত হয়েছে এটি বুঝতে একটি খেজুর খুলতে হবে। যদি খোলার পর দেখা যায় ভেতরের অংশ লাল তবে সেটি পুরনো আর সাদা আস্তরণ থাকলে সেটি এ বছর উৎপন্ন করা।
* খেজুর কেনার ক্ষেত্রে বস্তার খেজুরের চেয়ে প্যাকেটজাত খেজুর কেনাই ভালো। কারণ বস্তার খেজুরের চেয়ে প্যাকেটজাত খেজুর গুণে এবং মানে ভালো হয়। বস্তার খেজুরে মেয়াদের তারিখ লেখা থাকে না। প্যাকেটজাত খেজুরে তা লেখা থাকে।
* খেজুর কেনার ক্ষেত্রে অবশ্যই কোন দেশের উৎপাদিত খেজুর তা দেখে কেনা প্রয়োজন। খেজুরের মধ্যে সবচেয়ে ভালো মিশর এবং সৌদি আরবের খেজুর। তাছাড়াও ইরান, আরব আমিরাত অন্যান্য দেশের খেজুরও ভালো।
* খেজুরে যদি মাছি কিংবা পোকা বসে তবে বুঝতে হবে খেজুরে চিনি বা অন্যান্য মিষ্টি উপাদান কৃত্রিমভাবে মেশানো হয়েছে। তাই খেজুর কেনার ক্ষেত্রে এসব বিষয় সতর্ক থাকা প্রয়োজন।
সতর্কতা, অনেকেই ৫-১০ কেজি বক্সের খেজুর কিনে থাকেন। পরে দেখা যায়, বক্সের উপরে সাজানো বড় খেজুর ভেতরে এবং নিচে ছোট ছোট খেজুর। তাই বক্সের খেজুর কেনার আগে অবশ্যই বক্স খুলে সেটির উপরে ও নিচে একই ধরনের খেজুর রয়েছে কিনা সে বিষয়টি নিশ্চিত করতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ছায়াপথের কেন্দ্রে বিরল দৃশ্য, নতুন রহস্যের সূত্র পাওয়ার দাবি বিজ্ঞানীদের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
২০২৬ সালের পূর্ণ সূর্যগ্রহণ: কোথায় দেখা যাবে বিরল এই মহাজাগতিক ঘটনা
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ক্ষুধা মেটাতে বাদাম খেলে যেসব উপকার পাবেন
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেড়ার লোম দিয়ে জায়নামাজ তৈরীর একমাত্র বাংলাদেশী কারিগর আব্দুল খালেক!
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পারস্যের কার্পেট কীভাবে সময়ের গল্পকে শিল্পের বুননে ধারণ করে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হিটস্ট্রোক ও পানিশূন্যতার ঝুঁকি কমাবে প্রাকৃতিক ফল
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুতুব মিনার চত্বরের লৌহস্তম্ভে ১৬০০ বছরেও মরিচা ধরেনি, কী কারণে এমন অক্ষত?
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ক্যানসারের নতুন ইনজেকশন রোগীদের টিউমার পুরোপুরি নির্মূল করছে, দাবি বিজ্ঞানীদের
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গরমে তালের শাঁস খাওয়ার আগে জানুন জরুরি তথ্য
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
স্বর্ণ এত দামি কেন, অর্থনীতিতে এর প্রভাব কী?
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশে কমলো স্বর্ণের দাম, ভরি কত
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রহস্যদ্বীপ কেশম: পারস্য উপসাগরের বুকে সবুজ পান্না
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












