ভারতে মুসলিম চিকিৎসকের কাছে ফ্ল্যাট বিক্রি করায় উগ্র হিন্দুত্ববাদীদের বিক্ষোভ, ফেরত নিতে চাপ
, ৪ঠা জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৯ সাবি’, ১৩৯২ শামসী সন , ০৭ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ২২ অগ্রহায়ণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
উত্তর প্রদেশের মোরাদাবাদে এক মুসলিম চিকিৎসকের কাছে ফ্ল্যাট বিক্রি করা নিয়ে আপত্তি জানিয়েছে ওই এলাকার উগ্র হিন্দুত্ববাদীরা। তারা রীতিমতো ব্যানার নিয়ে বিক্ষোভও করেছে।
প্রতিবেদন অনুযায়ী, দ্য ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ সোসাইটি নামে ওই আবাসিক এলাকাতে ডা. ইকরা চৌধুরীর কাছে বাড়ি বিক্রি করে ডা. অশোক। এটি জানার পর ডা. অশোককে ওই সোসাইটির উগ্র হিন্দুত্ববাদী বাসিন্দারা ফ্ল্যাট ফেরত নিতে চাপ সৃষ্টি করতে থাকে, এক পর্যায়ে ‘আপনা মাকান ওয়াপিস লো’ অর্থাৎ ‘আপনার বাড়ি ফেরত নিন’ ব্যানারে বিক্ষোভ প্রদর্শনও করে।
বাড়ি ফিরিয়ে নেওয়ার দাবিতে সোসাইটির গেটের সামনে ব্যানার নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে স্থানীয় বাসিন্দাসহ সোসাইটির চেয়ারম্যানও।
এক বিক্ষোভকারী বলেছে, ‘এটি একটি হিন্দু সোসাইটি, যেখানে ৪০০-এর বেশি হিন্দু পরিবার বাস করে। আমরা চাই না যে, কোন মুসলিম এখানে বসবাস করুক।’
আরেক বাসিন্দা বলেছে, মালিকানা পরিবর্তনের কারণে সোসাইটিতে মুসলমানরা এসে বসবাস শুরু করবে। এভাবে তাদের সংখ্যা বাড়তে থাকলে হিন্দুদের এখান থেকে চলে যেতে হতে পারে!
এ বিষয়ে জেলা ম্যাজিস্ট্রেট অনুজ কুমার জানায়, সোসাইটির সদস্যরা বাড়ি বিক্রির বিষয়ে আপত্তি জানিয়ে একটি অভিযোগ দায়ের করেছে। সূত্র: এনডিটিভি
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)