ভারতে মা ও শিশুদের মৃত্যুকে বাংলাদেশে হিন্দু নির্যাতন বলে প্রচার
, ১১ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৬ সাবি’, ১৩৯২ শামসী সন , ১৪ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ২৯ অগ্রহায়ণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
সম্প্রতি অনলাইনে একটি ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে, ভিডিওটি বাংলাদেশের ময়মনসিংহ গীরিপুর এলাকায় স্থানীয়দের দ্বারা হিন্দুদের বাড়িতে হামলা, ভাঙচুর ও ধর্ষণের ঘটনার।
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এই ভিডিওটি বাংলাদেশের ময়মনসিংহে স্থানীয়দের দ্বারা হিন্দুদের বাড়িতে হামলা, ভাঙচুর কিংবা সম্ভ্রমহরণের কোনো ঘটনার নয়। এটি ভারতের বিহার রাজ্যের পূর্ণিয়া জেলার একই পরিবারের তিন সন্তানসহ মায়ের মৃত্যুর ঘটনার ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে একটি ফেসবুক অ্যাকাউন্টে গত ৮ নভেম্বর একটি পোস্টে মূল ভিডিও খুঁজে পাওয়া যায়। এই ভিডিওটির সাথে আলোচিত ভিডিওটির মিল পাওয়া যায়।
হিন্দি ভাষায় দেয়া ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, এই দুর্ঘটনাটি ঘটেছে পূর্ণিয়া জেলার পায়াজি পঞ্চায়েতের কিলপাড়া গ্রামে, যেটি ভারতের বিহারে অবস্থিত।
এছাড়াও, অপর একটি ফেসবুক অ্যাকাউন্টেও গত ৭ নভেম্বর প্রকাশিত একই ঘটনার আরেকটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির শিরোনামে দেয়া তথ্য থেকেও উক্ত ঘটনার বিষয়ে একই তথ্য জানা যায়।
পরবর্তীতে একটি ইউটিউব চ্যানেলে গত ৭ নভেম্বর প্রকাশিত উক্ত ঘটনা নিয়ে একটি প্রতিবেদনের ভিডিও খুঁজে পাওয়া যায়। সেখানে উল্লেখিত বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, একই পরিবারের মা ও তিন সন্তানের মৃত্যু হয়েছে। ঘটনাটি বিহারের রাউতা থানার কিলপাড়া গ্রামের।
তাছাড়া, ভারতীয় গণমাধ্যম একটি ওয়েবসাইটে গত ৭ নভেম্বর প্রকাশিত প্রতিবেদন থেকেও উক্ত ঘটনার বিষয়ে একই তথ্য জানা যায়।
সুতরাং ভারতের বিহারের ভিন্ন ঘটনার ভিডিওকে বাংলাদেশে হিন্দুদের বাড়িতে হামলা, ভাঙচুর ও সম্ভ্রমহরণের দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পতাকা বৈঠকে হয়নি সমাধান, দু’দিন ধরে শূন্যরেখায় মানবেতর জীবন ১০ জনের
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হিন্দু নারীকে দিয়ে দুই মুসলিমকে ফাঁসানোর ষড়যন্ত্র যেভাবে নস্যাৎ হলো
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১,৪৮৭ কোটি টাকা
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কয়েক দিন আগে মৃত মায়ের শরীরে পোকা ধরেছে, জানে না যুগ্ম সচিব-বুয়েটের শিক্ষক ছেলেরা
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কয়েক দিন আগে মৃত মায়ের শরীরে পোকা ধরেছে, জানে না যুগ্ম সচিব-বুয়েটের শিক্ষক ছেলেরা
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঋণ পেতে অগ্রাধিকার পাবেন ক্ষতিগ্রস্ত কৃষক
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা আজ
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সন্ধ্যায় মার্কেট বন্ধের প্রভাবে রেস্তোরাঁয় বিক্রি কমেছে অর্ধেক
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এআই মামলার নামে খুদে বার্তায় আসছে ভুয়া লিঙ্ক
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বেসরকারি হাসপাতালে ডেঙ্গু টেস্টে ৮০% ছাড়
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুরবানির পশু বিক্রিতে ধস: প্রায় ২৩ লাখ পশু অবিক্রীত, ক্ষতিতে খামারিরা
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৩০০ টাকায় চামড়া কিনে ১০০ টাকায় বিক্রি, শত শত পশুর চামড়া রাস্তায় ফেললেন ব্যবসায়ীরা
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)