৩০০ টাকায় চামড়া কিনে ১০০ টাকায় বিক্রি, শত শত পশুর চামড়া রাস্তায় ফেললেন ব্যবসায়ীরা
, ১৬ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৪ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ০৩ জুন, ২০২৬ খ্রি:, ২০ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
সরকার নির্ধারিত মূল্য থাকলেও মাঠপর্যায়ে সেই দামে চামড়া বিক্রি না হওয়ায় বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন মৌসুমি ব্যবসায়ী ও খুচরা সংগ্রহকারীরা। অনেক এলাকায় শত শত চামড়া সড়কের পাশে ফেলে যাওয়ার ঘটনাও ঘটেছে।
মৌসুমি ব্যবসায়ীরা ৩০০ টাকায় চামড়া কিনে তা আড়তে বিক্রি করেছে মাত্র ১০০ টাকায়। এতে লাভ তো দুরের কথা গাড়ি ভাড়াও তুলতে পারছেন না তারা। এতে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন এসব ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, সরকারের বেঁধে দেওয়া দামে চামড়া না কিনে সিন্ডিকেট করে নিজেদের ইচ্ছেমতো চামড়া কিনছেন আড়ৎদাররা।
স্থানীয় ব্যবসায়ী আব্দুল মালেক বলেন, চামড়া কিনে লবণ দিয়ে সংরক্ষণ করেও লোকসান গুনতে হচ্ছে। বাজারে দাম না থাকায় ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে।
ব্রাহ্মণবাড়িয়া শহরের পুরাতন কাচারি মোড় ও টি.এ. রোড এলাকায় গরু, মহিষ ও ছাগলের শত শত চামড়া সড়কের পাশে ফেলে রাখতে দেখা যায়। এতে দুর্গন্ধ ছড়িয়ে পথচারীদের ভোগান্তি বাড়ে।
স্থানীয়রা জানান, ৫০০ টাকায় কেনা চামড়া ২০০ টাকাতেও বিক্রি করা সম্ভব হয়নি। ফলে বাধ্য হয়ে অনেক ব্যবসায়ী চামড়া রাস্তায় ফেলে চলে যান।
মৌসুমি ব্যবসায়ী আলম বলেন, বড় আড়তদাররা চামড়া কিনতে না আসায় দাম আরও কমে গেছে। ফলে লোকসান ঠেকানো সম্ভব হয়নি।
ব্যবসায়ীদের অভিযোগ, বাজারে চাহিদা কমে যাওয়া এবং সিন্ডিকেটের কারণে চামড়ার দাম পড়ে গেছে। অনেকে বলছেন, সীমান্তে কড়াকড়ি ও রপ্তানি সীমাবদ্ধতার কারণেও বাজারে চাপ তৈরি হয়েছে।
আরেক ব্যবসায়ী রফিক বলেন, দিন যত যাচ্ছে চামড়ার বাজার ততই খারাপ হচ্ছে। এবার ক্রেতার সংকট সবচেয়ে বেশি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপকারী বেশিরভাগই শিশু-কিশোর: ‘ফাঁসবেন’ অভিভাবকরা
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর -প্রধানমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সন্তানদের বিরুদ্ধে অভিযোগ, থানায় শতবর্ষী বৃদ্ধ
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পশ্চিমবঙ্গের ৬৫০ বছরের আদিনা মসজিদকে ‘মন্দির’ দাবি
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চাকরির একটি পদের জন্য পাঁচ-ছয় লাখ আবেদন আসছে -ফখরুল
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নতুন শুল্কারোপের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির কথিত ‘লাভ’ নিয়ে প্রশ্ন তুলছেন অর্থনীতিবিদরা
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ ১২ই শরীফ উনার সম্মানার্থে অনন্য আয়োজন
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেসরকারি বিদ্যালয়গুলো নীতিমালার মধ্যে নিয়ে আসা হবে: ববি হাজ্জাজ
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সদ্য সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা কোনো অনুসন্ধান নয়: বাংলাদেশ ব্যাংক
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রাজবাড়ীতে ট্রেন-বাস-মাহেন্দ্র-অটোরিকশার সংঘর্ষে নিহত ১, গুরুতর আহত ৩
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কুড়িগ্রামে এক সপ্তাহ বিদ্যুৎ শাটডাউন থাকবে
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কেতরাংগা সীমান্তে ৪ জনকে বিএসএফের পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)