ঋণ পেতে অগ্রাধিকার পাবেন ক্ষতিগ্রস্ত কৃষক
‘কৃষক স্মার্ট কার্ড নীতিমালা-২০২৫’ অনুসারে কৃষক স্মার্ট কার্ডধারী প্রান্তিক ও ভূমিহীন কৃষক, হাওর অঞ্চলের পাশাপাশি দেশের বিভিন্ন জেলায় অতিবৃষ্টিতে ফসলহানির কারণে ক্ষতিগ্রস্ত প্রান্তিক ও ভূমিহীন কৃষকদের ঋণ দিতে অগ্রাধিকার দেওয়ার জন্য নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুরার জারি করে।
সার্কুলারে ১০,৫০,১০০ টাকার হিসাবধারী প্রান্তিক ও ভূমিহীন কৃষক, নি¤œআয়ের পেশাজীবী, স্কুল ব্যাংকিং হিসাবধারী এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য গঠিত পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় ঋণ বিতরণে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রস্তাবিত ‘কৃষক স্মার্ট কার্ড নীতিমালা-২০২৫’ অনুযায়ী কৃষক কার্ডধারী প্রান্তিক ও ভূমিহীন কৃষকদের মধ্যে যাদের ব্যাংক হিসাব রয়েছে, তাদের পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় ঋণ দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে।
এছাড়া সাম্প্রতিক অতিবৃষ্টির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে হাওর এলাকায় পাকা ধানসহ অন্যান্য ফসলের বেশ ক্ষতি হয়েছে। এমন পরিস্থিতিতে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা ও ময়মনসিংহসহ অন্যান্য ক্ষতিগ্রস্ত এলাকার প্রান্তিক ও ভূমিহীন কৃষকদের ঋণ দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দিতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক কর্মকা- সচল রাখা এবং কৃষি উৎপাদন অব্যাহত রাখতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। তবে পুনঃঅর্থায়ন তহবিল-সংক্রান্ত আগের অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে বলে জানায় বাংলাদেশ ব্যাংক।
আরও পড়ুন
সব ›
আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল
প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি
মুখস্থনির্ভর নয়, জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার: শিক্ষামন্ত্রী
শিক্ষার মান উন্নয়নে সম্ভব সবকিছু করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্য…
‘জীবিত অবস্থায় আর নাও ফিরতে পারি’, কারাগার থেকে ইমরান খানের বার্তা
কারাগারে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে…
নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।