ভারতে মসজিদের সামনে মুসলমানদের ওপর হামলা
, ১৫ রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৭ আশির, ১৩৯২ শামসী সন , ১৬ মার্চ, ২০২৫ খ্রি:, ২৯ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
দ্বীন ইসলাম ও মুসলিমবিদ্বেষী মোদি সরকারের সময় ভারতে মুসলিম নির্যাতনের ঘটনা যেনো এখন নিত্য-নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। মাইকে আযান দেয়ায় ইমামের বিরুদ্ধে মামলাসহ জুমুয়াবারে হোলির জন্য মুসলমানদের নামায আদায় করতে না দেয়ার ঘোষণার পর এবার নামায পড়ে বের হওয়ার সময় মসজিদের সামনেই মুসল্লিদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে ভারতীয় কট্টর হিন্দুত্ববাদীরা। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ভারতের একটি মসজিদের সামনে হঠাৎ করেই কট্টর হিন্দুত্ববাদী একটি দল জুমুয়ার নামায পড়ে বের হওয়া মুসল্লিদের ওপর ঝাঁপিয়ে পড়ে। মুসল্লিদের মারধর করে আর উচ্চ স্বরে ‘জয় শ্রী রাম’ বলতে থাকে, তাদের হাতে ছিলো মদের বোতলও।
বিষয়টি রীতিমতো এখন ভাইরাল। যা নিয়ে তোলপাড় চলছে সমগ্র ভারতজুড়ে। একেতো চলছে পবিত্র রোযার মাস, এর ওপর মুসলমানদের ওপর হিন্দুত্ববাদীদের হামলা। সব মিলে যেনো দিশেহারা এখন ভারতীয় মুসলমানরা।
ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই তা নিয়ে শুরু হয়েছে সমালোচনা। ভারতে যে সংখ্যালঘুরা নিরাপদ নয় তার প্রমাণ মিললো আরও একবার।
তমা খান নামের একজন অনলাইন পোস্টে লিখেছেন, ‘পবিত্র রমাদ্বান শরীফ মাসের মত পবিত্র মাসকেও ছাড় দেয়নি উগ্র সন্ত্রাসীগুলো, আবারও শুরু হয়েছে মুসলমানদের ওপর অন্যায় অত্যাচার। ‘জয় শ্রী রাম’ কে বলবে আর বলবে না তা তার ব্যক্তিগত স্বাধীনতা। আমরা আমাদের ধর্ম ঠিকভাবে পালনের স্বাধীনতা চাই।’
ভারতের মুসলমানরা যে নিরাপদ নয় তা বারবার প্রমাণ হচ্ছে কট্টর হিন্দুত্ববাদী মোদি সরকারের আচরণেও। মুসলমানদের ঐতিহাসিক বাবরি মসজিদ শহীদ করে রাম মন্দির স্থাপন তার মধ্যে অন্যতম একটি ঘটনা। বিশ্বজুড়ে আলোচনার জন্ম দেয়া সেই ঘটনায় নিহত হয়েছিলো বেশ কিছু মুসলমান। ‘জয় শ্রী রাম’ না বলায় ভারতে দিন দুপুরে হত্যার ঘটনাও ঘটেছে। অথচ মোদির দেশের হলুদ মিডিয়াগুলো বাংলাদেশ নিয়ে প্রোপাগান্ডা ছড়ায়। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা এতটাই নিরাপদ যে মুসলমানরা পাহারা দেয় তাদের মন্দিরগুলো। অথচ মোদির দেশে বাধা দেয়া হয় নামায পড়তেও।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)