ভারতে মণিপুরে ফের উত্তাপ, থামছে না সহিংসতা
, ২৭ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৮ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ১৭ জুন, ২০২৩ খ্রি:, ০২ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে চলমান সহিংসতা আরও প্রকট আকার ধারণ করেছে। রাজ্যটিতে এবার ভারতের কেন্দ্রীয় এক মন্ত্রীর বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
এক হাজারেরও বেশি মানুষ হামলা চালিয়ে মন্ত্রীর বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।
প্রতিবেদনে বলা হয়েছে, অব্যাহত সহিংসতার মধ্যে মণিপুরে বৃহস্পতিবার রাতে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী আর কে রঞ্জন সিংয়ের বাড়িতে এক হাজারেরও বেশি মানুষ আক্রমণ চালিয়ে আগুন ধরিয়ে দেয়। তবে ঘটনার সময় কেন্দ্রীয় মন্ত্রী তার বাড়িতে ছিলো না বলে কর্মকর্তারা জানিয়েছে।
গত বৃহস্পতিবার (১৫ জুন) রাজ্যটির রাজধানী ইম্ফলে কারফিউ ছিল। কিন্তু তার মধ্যেই নিরাপত্তাবাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষ হয়েছে।
মূলত কুকি-মেতেই সংঘর্ষে অশান্ত মণিপুর। সেখানকার ‘মেতেই’ সংখ্যাগরিষ্ঠ উপজাতির তফসিলি জাতির স্বীকৃতির দাবি নিয়ে আন্দোলন ওই ছোট্ট রাজ্যে নাগা-কুকি জাতি গোষ্ঠীর মধ্যে পাল্টা প্রত্যাঘাতের জন্ম দিয়েছে। আর তা ঘিরেই রক্তাক্ত লড়াই, কারফিউ, পুলিশের গুলি। গত কয়েক সপ্তাহ ধরে যার সাক্ষী গোটা ভারত।
সবমিলিয়ে পরিস্থিতি ঘোলাটে হয়েছে। এছাড়াও মায়ানমার থেকে কুকি বিদ্রোহীরা এসে আগুনে ঘি ঢালছে। গত বুধবারই খামেলক গ্রামে অতর্কিত আক্রমণে প্রাণ গেছে বহু লোকের। আহত বহু। এবার ইম্ফলেও তা-ব চালালো আন্দোলনকারীরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরাইলি সন্ত্রাসী বাহিনীর সক্ষমতা মারাত্মক হ্রাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৪ মাসে দখলদার ইসরায়েলে ৪ হাজার ৮০০ সাইবার হামলা চালিয়েছে ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ: কোরিয়াও ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের দেশীয় সংস্করণ তৈরি করবে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি আলোচনার পরিকল্পনা নেই -ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উসকানি দিলে রক্ষা নেই, বাহরাইনকে কড়া হুঁশিয়ারি ইরানের
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কারবালা হলো ইরাক ও ইরান এই দুই জাতির মধ্যে সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চুক্তিভঙ্গের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে -আরাঘচি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যানবাহনের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রে প্রতি ঘণ্টায় ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)