ভারতে বিমান বিধ্বস্ত: সাবেক মুখ্যমন্ত্রীসহ ২৪২ আরোহীর সবাই মারা পড়েছে
, ১৬ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৩ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ১২ জুন, ২০২৫ খ্রি:, ৩০ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ভারতে গুজরাট রাজ্যের রাজধানী আহমেদাবাদে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এতে প্রায় ২৪২ আরোহীর সকলের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বিমানটি আহমেদাবাদ থেকে লন্ডন যাচ্ছিলো বলে প্রাথমিকভাবে জানা গেছে। এই দুর্ঘটনায় গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।
গতকাল বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে বিমানটি যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশ্যে উড্ডয়ন করে। এর কিছুক্ষণ পরই এটি আছড়ে পড়ে।
বিমানটিতে ছিলো ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ এবং একজন কানাডিয়ান।
প্রাথমিকভাবে জানা গেছে, বিমানবন্দরের খুব কাছেই উড়োজাহাজটি ভেঙে পড়েছে। টেক অফের সময় একটা গাছে ধাক্কা লাগে উড়োজাহাজটির পিছনের অংশ। তার কিছুক্ষণ পরই ওই দুর্ঘটনা ঘটে।
সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, বিমানটিতে ২৪২ জন আরোহী ছিলো। তবে হতাহতের সংখ্যা নিয়ে এখনও পর্যন্ত কোনও সরকারি বিবৃতি পাওয়া যায়নি।
ইতোমধ্যেই গুজরাটের মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রধানমন্ত্রী মোদি এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাটকাঠি থেকে উচ্চমানের গ্রাফিন, নতুন পথ দেখালেন ড. আব্দুল আজিজের দল
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাজাগামী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বহর আটকে দিলো সন্ত্রাসী ইসরায়েল
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হরমুজ সংকটের জন্য আমেরিকা-ইসরায়েল দায়ী -মাসুদ পেজেশকিয়ান
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মার্কিনিদের অবরোধ আর সহ্য করা হবে না, জবাব দেওয়ার হুমকি ইরানের
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
২০২২ সালের পর তেলের সর্বোচ্চ দাম দেখছে এশিয়া
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘স্বৈরতন্ত্রের অংশ হতে চাই না’: মার্কিন নাগরিকত্ব ছাড়ার হিড়িক
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্বে সবচেয়ে দ্রুত উষ্ণ হওয়া মহাদেশ এখন ইউরোপ
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশের উর্বর মাটিতে ক্যাপসিকামের ফলন বাড়ছে
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিশ্বজুড়ে স্বর্ণের চাহিদা বাড়ছে, শীর্ষে বার ও কয়েন
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দারফুরে শিশুদের পরিস্থিতি ‘ভাঙনের পর্যায়ে’ -ইউনিসেফ
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ওপেক ছাড়ার সিদ্ধান্ত: সৌদির সঙ্গে বিভেদ বাড়লো আরব আমিরাতের
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চাপের মুখে নতি স্বীকার বা আলোচনা নয় : হুঁশিয়ারি রাষ্ট্রদূতের
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)