‘স্বৈরতন্ত্রের অংশ হতে চাই না’: মার্কিন নাগরিকত্ব ছাড়ার হিড়িক
, ১৪ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৩ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ০৩ মে, ২০২৬ খ্রি:, ২১ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে সময় লাগে এক বছরেরও বেশি, আর খরচ হয় হাজার হাজার ডলার। তবুও হাজারো মার্কিন নাগরিক মনে করছে, নাগরিকত্ব ত্যাগ করা ছাড়া তাদের সামনে আর কোনো পথ খোলা নেই।
মার্গো (মার্কিন নাগরিক) যখন তার মার্কিন নাগরিকত্ব ত্যাগের সিদ্ধান্ত নেয়, তখন সে ৩০ বছর ধরে লন্ডনে বসবাস করছে। কিন্তু লন্ডনের মার্কিন কনসুলেটে নাগরিকত্ব ছাড়ার জন্য অপেক্ষমাণ তালিকায় থাকতে হয় ১৪ মাসেরও বেশি। সিডনি বা কানাডার শহরগুলোতেও চিত্রটা একই। এমনকি ইউরোপের অনেক শহরেই এ প্রক্রিয়ার জন্য অন্তত ছয় মাস অপেক্ষা করতে হচ্ছে।
বাধ্য হয়ে মার্গো বেলজিয়ামের ঘেন্ট শহরের কনসুলেটে যায়। সেখানে গিয়ে সে শপথ নিয়ে জানায়, সে স্বেচ্ছায় এবং কারো দ্বারা প্ররোচিত না হয়েই নাগরিকত্ব ছাড়ছে। গত এক দশকে মার্গোর মতো হাজার হাজার আমেরিকান তাদের পাসপোর্ট ফেরত দিচ্ছে। ২০০০-এর দশকে এ সংখ্যা বছরে মাত্র কয়েকশ থাকলেও ২০১৪ সালের পর থেকে তা হাজারে পৌঁছেছে। ২০২৬ সালে এ সংখ্যা রেকর্ড ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে, কারণ নাগরিকত্ব ত্যাগের সরকারি ফি ২,৩৫০ ডলার থেকে কমিয়ে ৪৫০ ডলারে নামিয়ে আনা হয়েছে।
কিন্তু কেন এ বিমুখতা? বিদেশে মার্কিনীদের ‘অহংকারী’ বা ‘ব্যতিক্রমী’ ভাবমূর্তি নিয়ে কৌতুক দীর্ঘদিনের। তবে সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিভাজন এবং পররাষ্ট্রনীতি এক নতুন মাত্রা যোগ করেছে। আরেক মার্কিন নাগরিক (মেরি) ১৯৮৭ সালে কানাডায় পাড়ি জমিয়েছিলো। সে বলে, ‘২০১৬ সালের নির্বাচনের রাতটি ছিলো আমার জন্য বড় ধাক্কা। যখন দেখলাম ড্রাম্প জিতে যাচ্ছে, তখনই আমার মোহভঙ্গ হলো’।
ফিনল্যান্ড প্রবাসী পল বলে, ‘৫১তম জন্মদিনে নিজেকে দেওয়া আমার উপহার ছিলো ‘আঙ্কেল স্যাম’-এর (যুক্তরাষ্ট্র সরকার) সঙ্গে বিচ্ছেদ’। সে জানায়, সুপ্রিমকোর্টে অ্যামি কোনি ব্যারেটকে নিয়োগ দেওয়ার সময় ড্রাম্পের চেহারায় যে ‘অহংকারী হাসি’ সে দেখেছিলো, তা দেখেই সে নাগরিকত্ব ছাড়ার সিদ্ধান্ত নেয়।
সে বলেছে, ‘আমি কোনো স্বৈরতান্ত্রিক দেশের নাগরিক হয়ে থাকতে চাই না। সামনের নির্বাচনে এ সরকার গণতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তর করবে কিনা, তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে’।
তবে নাগরিকত্ব ত্যাগের এ পথ মোটেও মসৃণ নয়। বিশ্বের বড় বড় দেশগুলোর মধ্যে একমাত্র যুক্তরাষ্ট্রই তার নাগরিকদের আয়ের ওপর ‘নাগরিকত্ব-ভিত্তিক’ কর আরোপ করে, তারা বিশ্বের যেখানেই থাকুক না কেন। এ কর জটিলতা এবং আইনি লড়াইয়ের কারণে অনেককে ৭ থেকে ১০ হাজার ডলার পর্যন্ত খরচ করতে হয়। এছাড়া যারা নাগরিকত্ব ছাড়ে, তাদের নাম প্রতি তিন মাস অন্তর সরকারিভাবে অনলাইনে প্রকাশ করা হয়। একে অনেকে ‘নেম অ্যান্ড শেম’ বা জনসমক্ষে লজ্জিত করার কৌশল হিসেবে দেখে।
আগামী ডিসেম্বর থেকে কার্যকর হতে যাওয়া একটি নতুন আইন নিয়েও আতঙ্ক কাজ করছে। এ আইনে ১৮ থেকে ২৫ বছর বয়সীদের সামরিক বাহিনীতে বাধ্যতামূলক নিয়োগের (ড্রাফট) জন্য নিবন্ধন প্রক্রিয়া স্বয়ংক্রিয় করা হয়েছে। অনেক প্রবাসী বাবা-মা তাদের সন্তানদের নিয়ে শঙ্কিত যে, তাদের সন্তানদের হয়তো অনিচ্ছাসত্ত্বেও কোনো যুদ্ধে পাঠিয়ে দেওয়া হবে।
পরিচয় গোপন রাখার শর্তে অনেকে জানিয়েছে, নাগরিকত্ব ছাড়ার পর তারা এক ধরনের স্বস্তি অনুভব করছে। অ্যামস্টারডাম প্রবাসী ৫৭ বছর বয়সী মাইকেল বলে, ‘আমার হয়তো আক্ষেপ থাকবে যে, আমি এমন একটি দেশে বড় হতে চেয়েছিলাম যাকে আমি বিশ্বাস করতে পারি। আমেরিকার মাটিতে আর কোনোদিন না ফিরলেও আমার কোনো আফসোস থাকবে না’।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












