ওপেক ছাড়ার সিদ্ধান্ত: সৌদির সঙ্গে বিভেদ বাড়লো আরব আমিরাতের
, ১১ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৩০ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ৩০ এপ্রিল, ২০২৬ খ্রি:, ১৭ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
পেট্রোলিয়াম উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক ছাড়ার ঘোষণা দিয়েছে আরব আমিরাত। দেশটি ১৯৬৭ সাল থেকে ওপেকের সদস্য ছিলো। গত মঙ্গলবার (২৮ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে আরব আমিরাত ওপেক থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
সংবাদমাধ্যম সিমাফোর জানিয়েছে, এ সিদ্ধান্তের মাধ্যমে সৌদির সঙ্গে আরব আমিরাতের বিভেদ আরও গভীর হলো। তবে হরমুজ প্রণালি বন্ধ থাকায় উপসাগরীয় আরব দেশগুলো হয়ত এ মুহূর্তে এ নিয়ে খুব বেশি ভাবছে না। তারা এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনার দিকেই চেয়ে আছে।
সিমাফোর বলেছে, আরব আমিরাত দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে ওপেক জোট তাদের জন্য তেল উৎপাদনের যে কোটা নির্ধারণ করে রেখেছিলো, সেটি তাদের আয়কে বাধাগ্রস্ত করছিলো। কারণ ওপেকের বিধিনিষেধের কারণে দেশটি তাদের সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করে তেল উৎপাদন করতে পারছিলো না।
ফলে শুধুমাত্র ভালো সম্পর্ক বজায় রাখার কারণে ওপেকে আর থাকতে চাইছিলো না আরব আমিরাত।
সৌদির সঙ্গে সম্পর্কে প্রভাব ফেলবে:
ওপেক থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত সৌদির সঙ্গে আরব আমিরাতের সম্পর্কে প্রভাব ফেলবে বলে জানিয়েছে সেমাফোর।
সৌদিকে ওপেকের নেতা হিসেবে দেখা হতো। আর তেল উৎপাদনের ক্ষেত্রে বিধিনিষেধকে আরব আমিরাত নিজেদের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ হিসেবেও বিবেচনা করতো।
সংবাদমাধ্যমটি বলেছে, আজকে সৌদিতে উপসাগরীয় দেশগুলোর নেতাদের সম্মেলন হয়েছে। কিন্তু এতে অনুপস্থিত ছিলো আমিরাতের প্রেসিডেন্ট। সে সম্মেলনে অনুপস্থিত থাকা আবার ওপেক থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা- এ দুটি নির্দেশ করছে সৌদির ক্রাউন প্রিন্স বিন সালমানের থেকে সে দূরত্ব তৈরি করেছে। ইঙ্গিত পাওয়া গেছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে আরব আমিরাত অন্য আরও সংগঠন থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিতে পারে।
ওপেক থেকে বেরিয়ে যাওয়ার মাধ্যমে সৌদি ও আমিরাতের মধ্যে দ্বন্দ্ব আরও গভীর হয়েছে বলেও উল্লেখ করেছে সংবাদমাধ্যমটি। সূত্র: সেমাফোর।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতের সঙ্গে সম্পর্ক জোরালো করার আহ্বান আফগান দূতের
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বলিউড সিনেমা বানিয়ে যুদ্ধের পরাজয় মুছে ফেলা যায় না : পাকিস্তান
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ককরোচের পর এবার মোদির সামনে নতুন বিপদ ‘দিমাগি নকশাল’
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘মুসলিমরা জেরুজালেমের অধিকার ছাড়বে না’ পাঠ্যপুস্তক থেকে এ বাক্য বাদ!
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপে ঋণের খরচ সর্বোচ্চ পর্যায়ে
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরাইলি বসতিস্থাপনকারীদের কর্মকা- সন্ত্রাসবাদ’
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এবার কুহেন্দুকে ১০ দিনের আলটিমেটাম ককরোচদের
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গাজায় বসবাসের অযোগ্য তাঁবুতে ৮ লাখের বেশি ফিলিস্তিনি
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাগরে ৪ দিন বিদ্যুৎহীন ছিলো মার্কিন যুদ্ধজাহাজ
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হরমুজ-যুদ্ধবিরতি নিয়ে তুরস্ক ইরানের ফোনালাপ
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ওমানে বোমা হামলার হুঁশিয়ারি সন্ত্রাসী ড্রাম্পের
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)