ভারতে বকেয়া পড়ছে, এখন আবার নেপাল থেকে বিদ্যুৎ যোগ হচ্ছে
, ১৮ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৮ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ২৭ মে, ২০২৪ খ্রি:, ১৩ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নেপাল থেকে ৪০ মেগাওয়াট পানিবিদ্যুৎ আমদানির বিষয়টি চূড়ান্ত করেছে সরকার। আগামী পাঁচ বছরে দেশটি থেকে ৬৫০ কোটি টাকার বিদ্যুৎ কেনার পরিকল্পনা করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। প্রতি বছর আনুমানিক ১৩০ কোটি টাকার বিদ্যুৎ কেনা হবে নেপালের কাছ থেকে। সরাসরি ক্রয় পদ্ধতিতে এ বিদ্যুৎ কিনবে বিপিডিবি। গত মাসের বিপিডিবির বোর্ড সভায় বিদ্যুতের দরসংক্রান্ত প্রস্তাবটি চূড়ান্ত করা হয়। বিদ্যুৎ ক্রয়ের এ প্রস্তাব সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে উপস্থাপনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েছে বিদ্যুৎ বিভাগ।
নেপাল থেকে বিদ্যুৎ আমদানির উদ্যোগটি যখন গতি পেল ঠিক একই মুহূর্তে ভারত থেকে আনা বিদ্যুতের বিপুল পরিমাণ বিল বকেয়া পড়েছে। ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি করপোরেশন লিমিটেডের (টিএসইসিএল) এমডি দেবাশীষ সরকারের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলো গত সপ্তাহে জানিয়েছে, বিল বকেয়া থাকায় টিএসইসিএল এরই মধ্যে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দিয়েছে। ভারত সরকারের সঙ্গে জিটুজি চুক্তির আওতায় এ বিদ্যুৎ আমদানি করছে বাংলাদেশ।
বিদ্যুৎ বিভাগের এক চিঠি সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি পর্যন্ত জিটুজি চুক্তির আওতায় ভারত থেকে বিদ্যুৎ আমদানির বিল বকেয়া ছিল ১ হাজার ৯০০ কোটি টাকা টাকার বেশি। আর ঝাড়খ-ে আদানি গ্রুপের বিদ্যুৎ কেন্দ্র থেকে কেনা বিদ্যুতের বিল বকেয়া পড়েছে ৪ হাজার ১৪০ কোটি টাকা।
জানতে চাইলে নাম অপ্রকাশিত রাখার শর্তে বিপিডিবির এক কর্মকর্তা বলেন, ‘নেপাল থেকে বিদ্যুৎ আমদানিতে ভারতীয় সঞ্চালন চার্জ ও ট্রেডিং মার্জিন হিসাব করলে মোট কিলোওয়াটপ্রতি ৯ টাকার মতো পড়বে।’
নেপাল থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করতে ত্রিপক্ষীয় চুক্তির মাধ্যমে এ বিদ্যুৎ দেশে আসবে। দেশটির সঙ্গে বাংলাদেশের সরাসরি সীমান্ত না থাকায় এক্ষেত্রে ভারতীয় সঞ্চালন লাইন ব্যবহার করা হবে। কুষ্টিয়ার ভেড়ামারার এইচভিডিসি স্টেশন (সাবস্টেশন) ব্যবহার করে এ বিদ্যুৎ আসবে দেশে। এক্ষেত্রে ট্রেডিং মার্জিন ও সঞ্চালন চার্জ দিতে হবে প্রতিবেশী দেশটিকে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মজুদ করা ১০ হাজার লিটার জ্বালানি তেল জব্দ
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪৫ লাখ টাকা দিয়েও বাঁচতে পারলেন না জহিরুল
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মালয়েশিয়া থেকে চট্টগ্রাম বন্দরের পথে অকটেনভর্তি জাহাজ
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাবেক স্পিকার শিরীনকে কারাগারে পাঠানোর নির্দেশ
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পেট্রোল মজুত, জামাই-শ^শুরের কারাদ-
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এমপি টিপুর বাসায় ‘টর্চার সেল’, নিজ দলের নেতাকে ‘নির্যাতন’
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সীমান্তে বাংলাদেশিকে গুলি, বিএসএফের দুঃখ প্রকাশ
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩ মাসের মধ্যে সুপ্রিম কোর্টের স্বাধীন ও পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে’
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধ করতে হবে’, দাবি উঠল সংসদে
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘ইউনূস লন্ডনে গিয়ে ক্যাপ্টেনকে ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ এনেছে’
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশ রক্ষায় কোটি ইরানি জীবন দিতে প্রস্তুত -প্রেসিডেন্ট
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)