ভারতে পালাতে চাওয়া ১১ বাংলাদেশিকে সুন্দরবনে রেখে চলে গেল দালাল
বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে যেতে চেয়েছিলো ১১ বাংলাদেশি। কিন্তু শেষমেষ আশ্রয় হয় সুন্দরবনের জঙ্গলে। পরে টহল চালাতে গিয়ে পশ্চিমবঙ্গের ভারতীয় বন দপ্তরের কর্মীদের হাতে উদ্ধার হয়েছে পাঁচ শিশুসহ ওই ১১ জন।
শিশু ছাড়াও তাদের মধ্যে পাঁচ নারী ও একজন পুরুষ রয়েছেন। বেআইনিভাবে ভারতে প্রবেশের দায়ে তাদের পশ্চিমবঙ্গের আলিপুর আদালতে তোলা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, ওই ১১ বাংলাদেশির সকলের বাড়ি বাংলাদেশের খুলনায়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর তারা বিপাকে পড়ে।
তারা জানিয়েছেন, ‘পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে দেশ ছাড়তে বাধ্য হন তারা’। একপর্যায়ে ভারতে পালিয়ে যেতে এক দালালের শরণাপন্ন হয় তারা।
গ্রেপ্তার হওয়া এক বাংলাদেশি নারীর অভিযোগ, দালালের সঙ্গে ৪৫ হাজার টাকার চুক্তি হয়েছিল তাদের। কিন্তু সীমান্ত পার করে নিয়ে এসে দালাল তাদের জঙ্গলে ফেলে দিয়ে পালিয়ে যায়।
আরও পড়ুন
সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।