ভারতে নারীদের মধ্যে ক্যান্সারের প্রকোপ বেশি, মৃত্যুহার বেশি পুরুষের
, ২৩ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৯ রবি’, ১৩৯৩ শামসী সন , ১৭ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ০৩ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ভারতে ক্যান্সারের ক্ষেত্রে এক অদ্ভুত বৈপরীত্য দেখা গেছে। ক্যান্সার আক্রান্ত রোগীর মধ্যে নারীর সংখ্যা বেশি হলেও, মৃত্যুর হার পুরুষদের মধ্যে বেশি। দেশটির সবশেষ ক্যান্সার রেজিস্ট্রির তথ্য অনুযায়ী, নতুন শনাক্ত হওয়া রোগীদের অর্ধেকের বেশিই নারী। তবে, মৃত্যুর সংখ্যার দিক থেকে পুরুষরা এগিয়ে। খবর বিবিসি।
ভারতে নারীদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় স্তন, জরায়ুমুখ (সার্ভিকাল) ও ডিম্বাশয়ের ক্যান্সার। মোট শনাক্তের ৪০ শতাংশই শুধু স্তন ও জরায়ুমুখের ক্যান্সারে আক্রান্ত।
অন্যদিকে, পুরুষদের মধ্যে মুখগহ্বর, ফুসফুস ও প্রোস্টেট ক্যান্সার বেশি। ভারতে প্রতিরোধযোগ্য ক্যান্সারের প্রায় ৪০ শতাংশের পেছনে দায়ী তামাক। যা প্রধানত মুখ ও ফুসফুসের ক্যান্সারের কারণ।
কিন্তু মৃত্যুহারের এই দ্বৈততার আসল কারণ কি? নারীদের কি আগে রোগ শনাক্ত হচ্ছে? পুরুষদের ক্যান্সার কি বেশি মারাত্মক?
এ বিষয়ে চিকিৎসকরা বলছে, সচেতনতা বাড়ানো ও উন্নত সেবার ফলে নারীদের সাধারণ ক্যান্সারগুলো আগেভাগেই শনাক্ত হয়। যেহেতু এসব ক্যান্সারের ‘ল্যাটেন্সি পিরিয়ড’ বা সুপ্ত পর্যায় দীর্ঘ। তাই সঠিক সময়ে চিকিৎসা পেলে সুস্থ হওয়ার সম্ভাবনা ভালো থাকে। ফলে নারীদের মৃত্যুহার তুলনামূলকভাবে কম।
কিন্তু পুরুষদের অবস্থা ভিন্ন। তাদের ক্যান্সার মূলত জীবনধারার সঙ্গে যুক্ত-তামাক ও অ্যালকোহল ফুসফুস ও মুখগহ্বরের ক্যান্সারের প্রধান কারণ। এগুলো আক্রমণাত্মক, দ্রুত ছড়িয়ে পড়ে এবং চিকিৎসায় ভালো সাড়া দেয় না।
এছাড়া পুরুষরা সচরাচর প্রতিরোধমূলক পরীক্ষা বা নিয়মিত চেকআপে যায় না। অনেক সময় তারা উপসর্গ থাকলেও দেরিতে চিকিৎসা নেন। ফলে মৃত্যুহার বেড়ে যায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এক দিনেই ২২ সন্ত্রাসী সেনা হতাহত হওয়ার কথা স্বীকার
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভাঙারিতের পরিণত হওয়া দখলদারদের আরেকটি সামরিক যান
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আনুষ্ঠানিকভাবে বন্ধ হলো ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সরকারি চাকরিজীবীদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করলো আফগানিস্তান
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাকিস্তান ও বাংলাদেশে হামাসের তৎপরতা রয়েছে : ভারতে ইসরায়েলি রাষ্ট্রদূত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের পরিকল্পনা পাকিস্তানের, অস্বস্তি ভারতের
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভারী বৃষ্টিতে চীনে বন্যা, এলাকা ছেড়ে পালাচ্ছে বাসিন্দারা
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা জমার রেকর্ড
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর তা-ব অব্যাহত, হেবরন চুক্তি বাতিল
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হিজবুল্লাহ ইস্যুতে নিন্দা, সিরিয়ার সহযোগিতা চায় ড্রাম্প
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ওপর হামলায় ব্যবহার করা হয়েছিলো ইলন মাস্কের এআই প্রযুক্তি
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাষ্ট্রের জন্য ইরান যুদ্ধ হলো ভিয়েতনামের চেয়েও বড় পরাজয়
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












