ভারতের শর্তে বগুড়ার পাটকল সংকটে, হুমকিতে ১০ হাজার শ্রমিক
, ২১ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৭ রবি’, ১৩৯৩ শামসী সন , ১৫ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ০১ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
ভারত সরকারের এক সিদ্ধান্তে বগুড়ার ১৮টি পাটকল চরম সংকটে পড়েছে, যা প্রায় ১০ হাজার শ্রমিক-কর্মচারীর জীবিকা ঝুঁকিতে ফেলেছে। স্থলবন্দর দিয়ে ভারতে পাটজাত পণ্য রপ্তানি বন্ধ করে দেয়ায় এবং সমুদ্রবন্দর ব্যবহারে বাধ্য করায় উৎপাদন খরচ কয়েকগুণ বেড়ে গেছে। ফলে লোকসানের মুখে পড়ে কারখানাগুলোর উৎপাদন কমে গেছে এবং অনেক পাটকল এখন বন্ধ হওয়ার উপক্রম।
বগুড়ার হাসান জুট মিলস লিমিটেড গত বছর ২৩ কোটি টাকার পাটজাত পণ্য রপ্তানি করেছিল। কিন্তু গত আগস্টে ভারত সরকার স্থলবন্দর ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করায় প্রতিষ্ঠানটির রপ্তানি ৩৫ শতাংশ কমে গেছে। ব্যবস্থাপক গোলাম রব্বানী বাবু জানান, এই নিষেধাজ্ঞার কারণে তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। কারখানার উৎপাদন ব্যবস্থাপক মতিউর রহমান বলেন, বেনাপোলসহ বিভিন্ন স্থলবন্দর দিয়ে সহজে রপ্তানি করা গেলেও এখন কিছু প্রতিষ্ঠানের রপ্তানি প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে।
রপ্তানি ও উৎপাদন কমে যাওয়ায় কারখানায় কাজের সুযোগও হ্রাস পেয়েছে। এতে শ্রমিক-কর্মচারীরা চাকরি হারানোর আতঙ্কে ভুগছেন। এ অবস্থায় পাটশিল্পকে টিকিয়ে রাখতে পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার বাধ্যতামূলক করার আইনটি কঠোরভাবে বাস্তবায়নের দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সাইরুল ইসলাম মনে করেন, অভ্যন্তরীণ বাজারে চাহিদা বাড়ানো গেলে এ শিল্প রক্ষা পাবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পূর্বাঞ্চলীয় শহর কোস্তিয়ানতিনিভকা নিয়ন্ত্রণে নেয়ার রাশিয়ার দাবি অস্বীকার জেলেনস্কির
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরানীবাদে (নরসিংদীতে) পুকুরে ডুবে একই পরিবারের ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সরকারের ১৮০ দিন পূর্তি: দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চাঁদপুরে এক ইলিশ বিক্রি হলো ২২ হাজার ৭৯৮ টাকায়
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আ. লীগের দাফন হয়েছে দিল্লিতে, আর রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘আমরা খামেনির রক্তের প্রতিশোধ নেব’, শোকাহত লাখো ইরানির হুঙ্কার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ এখন বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আলী খামেনির কফিনের পাশে ১৪ মাস বয়সী নাতনির ছোট কফিন
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)