ভারতের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো উগ্রপন্থি মতাদর্শে প্রভাবিত -পাকিস্তান সেনাবাহিনী
, ২৬ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২২ রবি’, ১৩৯৩ শামসী সন , ২০ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ০৬ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
পাকিস্তান সেনাবাহিনীর গণসংযোগ অধিদপ্তর (আইএসপিআর)-এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী অভিযোগ করেছেন, ভারতের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো বিশেষ করে সেনাবাহিনী চরমপন্থি রাজনৈতিক মতাদর্শে চালিত হচ্ছে।
গতকাল জুমুয়াবার (১৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে জিও নিউজ।
সম্প্রতি এক জার্মান সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, পাকিস্তান-ভারতের চলমান বিরোধের মূল কারণ কাশ্মীর সমস্যা, ভারতের রাষ্ট্র-সমর্থিত সন্ত্রাসবাদ এবং হিন্দুত্ববাদী উগ্র চিন্তাধারার উত্থান। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ভারতের অহংকার ও অযৌক্তিক কৌশল মেনে নেওয়া উচিত নয়। যুক্তরাষ্ট্রসহ বৈশ্বিক শক্তিগুলোকে অবশ্যই হস্তক্ষেপ করে সমস্যার সমাধান করতে হবে। ’
‘পাকিস্তানে বিদ্রোহ নয়, সন্ত্রাস’:
পাকিস্তান আইএসপিআর প্রধানের দাবি, পাকিস্তানে বিদ্রোহ নয়, বরং নিখুঁত সন্ত্রাস চালানো হচ্ছে। তিনি বলেন, ‘বেলুচিস্তান হোক বা খাইবার পাখতুনখাওয়া-সব জায়গায় ঘটনার পেছনে ভারতের মদদ স্পষ্ট। ২০০৯ থেকে ২০২৩ পর্যন্ত পাকিস্তান অন্তত ছয়টি ডসিয়ার আন্তর্জাতিক মহলে পেশ করেছে, যাতে ভারতের সম্পৃক্ততার প্রমাণ রয়েছে। ’
চলতি বছর পাকিস্তানজুড়ে প্রায় ৪৭ হাজার ৯০০ গোয়েন্দা অভিযানে এক হাজারের বেশি সন্ত্রাসী নিহত হয়েছে এবং ৭৬২ জন প্রাণ হারিয়েছেন-যার মধ্যে প্রায় ৩০০ সাধারণ নাগরিক।
তিনি বলেন, ‘যদি এগুলো দেশীয় সমর্থনেই সীমিত থাকতো, এতদিনে শেষ হয়ে যেতো। ভারতের বাহ্যিক সমর্থন ছাড়া এসব সম্ভব নয়। ’
আফগানিস্তানকে ঘাঁটি হিসেবে ব্যবহার:
লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফের দাবি, ভারত আফগানিস্তানকে ঘাঁটি বানিয়ে পাকিস্তানে হামলা চালাচ্ছে এবং বিএলএ ও টিটিপি-কে ব্যবহার করছে। তবে তিনি জোর দিয়ে বলেন, পাকিস্তান কখনোই রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাসবাদে মদদ দেয়নি। ‘আমরা বিশ্বাস করি, সন্ত্রাসীর কোনো ধর্ম নেই। ’
ভারতের ভেতরের সমস্যা বাইরে চাপানো:
ভারতের অভ্যন্তরে সংখ্যালঘু, বিশেষ করে মুসলমানদের ওপর দমন-পীড়নের কথাও উল্লেখ করেন আইএসপিআর মহাপরিচালক। তিনি বলেন, ‘কাশ্মীরে ১০ লাখেরও বেশি ভারতীয় সেনা রয়েছে। ঘরে ঘরে তল্লাশি চলে। অথচ দোষ চাপানো হয় পাকিস্তানের ওপর। এটি ভারতের অভ্যন্তরীণ সমস্যাকে বাইরের দিকে ঠেলে দেওয়ার কৌশল। ’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












