ভারতের বিরুদ্ধে পাকিস্তানের নতুন কূটনৈতিক যুদ্ধ শুরু
পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টোকে ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনার প্রেক্ষাপটে পররাষ্ট্রনীতিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে।
পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বিলাওয়াল জারদারিকে ইউরোপ সফরকারী একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে মনোনীত করেছেন। সম্প্রতি আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির পর ভারত আন্তর্জাতিক অঙ্গনে যে লবিং কার্যক্রম শুরু করেছে, তার জবাবে পাকিস্তান নিজেদের অবস্থান তুলে ধরার উদ্যোগ নিয়েছে।
শরিফ ও বিলাওয়ালের মধ্যে টেলিফোনে এক আলোচনা শেষে তাকে এই দায়িত্ব দেওয়া হয়। বিলাওয়াল প্রস্তাব গ্রহণ করেন এবং এই সংকটময় মুহূর্তে পাকিস্তানকে প্রতিনিধিত্ব করতে পেরে গর্ব প্রকাশ করেন।
শাহবাজ সরকারের অধীনে বিলাওয়ালের নেতৃত্বে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। প্রতিনিধিদলে রয়েছেন ফেডারেল মন্ত্রী খুররম দস্তগীর, হিনা রব্বানি খার এবং সাবেক কূটনীতিক জালিল আব্বাস জিলানি ও তেহমিনা জানজুয়ার মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।
এই দলটি ব্রাসেলস, লন্ডন ও প্যারিসের মতো ইউরোপীয় গুরুত্বপূর্ণ রাজধানীগুলো সফর করবে এবং সংশ্লিষ্ট সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে বৈঠক করে পাকিস্তানের দৃষ্টিভঙ্গি তুলে ধরবে।
আরও পড়ুন
সব ›
‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’
কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকট
ফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান
যে অভিযোগে আটক মুফতি রুহুল আমিন
জানা গেছে, মাওলানা মুফতি রুহুল আমিনের বিরুদ্ধে ৫ আগস্টের পর গ্রামের বাড়ি গোপালগঞ্জ থেকে ৫ গাড়ি লোক এনে বায়তুল …
৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহর
আগামী ১৯ নভেম্বর থেকে ২২ জানুয়ারি পর্যন্ত টানা ৬৫ দিন সূর্যোদয় ছাড়াই কাটাবে যুক্তরাষ্ট্রের সর্ব-উত্তরের শহর …
বিকট বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ, বিমানবন্দরে ধোঁয়ার কুণ্ডলী
বার্তা সংস্থা এএফপির সাংবাদিক ও স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের ভাষ্য, বিস্ফোরণের আ…
শিগগিরই সংসদ ভবনকে সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা ব…
সব এমপিকে নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর
বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের এ বৈঠক শু…
পাকিস্তানে চার প্রদেশ ভেঙে তৈরি হচ্ছে ১৪টি প্রদেশ, নতুন পরিকল্পনায় যা আছে
সংসদে আজানকে ‘শিল্প’ করার প্রস্তাব
শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলন ভিন্ন খাতে নেয়ার চেষ্টা হচ্ছে -পুলিশ
-মিরপুরে বিক্ষোভ, গাজীপুরে ৭০ কারখানায় ছুটি
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।