ভারতের প্রতিরক্ষামন্ত্রীকে যে হুঁশিয়ারি দিলেন ফারুক
ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথকে হুঁশিয়ারি দিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক বলেছেন, তুমি হিন্দুস্থানের শাসক হতে পারো কিন্তু বাংলাদেশের কিছুই না। বাংলাদেশ নিয়ে কটূক্তি করবে না। এদেশের জনগণ এটা মেনে নেবে না।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের উদ্যোগে ‘খুনি হাসিনার দোসররা এখনো রাষ্ট্রীয় গুরুত্বপুর্ণ পদে বহাল এবং দ্রব্যমূল্য বৃদ্ধির সিন্ডিকেট হোতাদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবিতে’ এক অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
ফারুক বলেন, তুমি এটা শেখ হাসিনার গোলামের সরকার পাও নাই। এটা কিন্তু আবু সাঈদের রক্তের সরকার। ছাত্রজনতা গণআন্দোলনের সরকার। এ সরকারকে অবহেলা করার কিছু নাই।
তিনি বলেন, আজ শেখ হাসিনা নাই। তারপরও কেন আমাদের রাজপথে দাঁড়াতে হবে? কারণ আমাদের ভয় হয়। শেখ হাসিনার ১৬ বছর শাসনে বাংলাদেশের অর্থ লুটপাট করে বিদেশে পাচার করেছে। গরিব দুঃখীর পেটে লাথি মেরেছে। তার দোসর বিভিন্ন জায়গায় এখনো প্রতিষ্ঠিত, তারা আবার ষড়যন্ত্র করার চেষ্টা করছে। তাই অন্তর্বর্তীকালীন সরকারকে বলব, তারা যেন আবার সুযোগ নিয়ে বাংলাদেশের মানুষদেরকে শোষণ না করে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।