ভারতের দার্জিলিংয়ে ব্যাপক বর্ষণ-পাহাড়ধস: নিহত ২৮
, ১৫ই রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৯ খমীছ, ১৩৯৩ শামসী সন , ০৮ অক্টোবর, ২০২৫ খ্রি:, ২৪ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
টানা ১২ ঘণ্টার ভারী বর্ষণে ব্যাপক ভূমিধস হয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং জেলায়। এতে নিহত হয়েছে কমপক্ষে ২৮ জন এবং আহত হয়েছে শতাধিক। এ ছাড়া পাহাড় ধসের কারণে সড়ক যোগাযোগ ব্যবস্থার গুরুতর ক্ষয়ক্ষতির কারণে আটকা পড়েছে বহু পর্যটক।
পশ্চিমবঙ্গের আবহাওয়া দপ্তরের তথ্য অনুসারে, গত রোববার টানা ১২ ঘণ্টা ধরে ২৬১ মিলিমিটার বৃষ্টি হয়েছে দার্জিলিংয়ে। স্থানীয়রা জানিয়েছে, গত কয়েক বছরে এতো বর্ষণ হয়নি জেলাটিতে। সর্বশেষ ১৯৯৮ সালে এমন ভারী বর্ষণ দেখা গিয়েছিলো সেখানে।
ব্যাপক বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার মিরিক, সুখিয়াপোখরি, সৌরেনি, আপার দুধিয়া, জসবীরগাঁও এবং নাগ্রাকোটা। ক্ষয়ক্ষতি সবচেয়ে বেশি হয়েছে মিরিক ও সুখিয়াপোখরিতে। পাহাড়ধসে যে ২৮ জন নিহত হয়েছে, তাদের মধ্যে ১১ জন মিরিকের, বাকিরা সুখিয়াপোখরি ও অন্যান্য এলাকার।
পাহাড় ধসের জেরে বিভিন্ন জায়গায় সেতু ধসে পড়েছে, সড়কেরও ক্ষয়ক্ষতি হয়েছে অনেক। একাধিক সেতু ধসে যাওয়ায় পার্শ্ববর্তী জেলা শিলিগুড়ি এবং প্রতিবেশী রাজ্য সিকিমের কালিম্পংয়ের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে দার্জিলিংয়ের। দুধিয়া নদীর সেতু ভেঙে পড়ায় সম্পূর্ণ যোগাযোগবিচ্ছিন্ন হয়ে পড়েছে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা মিরিক। ধসের কারণে চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় দার্জির্লিংয়ের বেশ কয়েকটি সড়ক-মহাসড়কে যান চলাচল বন্ধ রেখেছে পুলিশ। এগুলোর মধ্যে কয়েকটি সংযোগ সড়কও রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)