ভারতের ছোড়া ৬ ব্যালিস্টিক মিসাইল নিজেদের রাজ্যেই পড়েছে -পাকিস্তান
, ১২ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১২ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ১১ মে, ২০২৫ খ্রি:, ২৮ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
পাকিস্তানের আন্তঃবাহিনী পরিদফতরের (ডিজিএফআই) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী দাবি করেছেন, গত জুমুয়াবার রাতে ছয়টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ভারত। মিসাইলগুলো তাদের নিজ রাজ্য পাঞ্জাবে পড়েছে। ভারত ইচ্ছাকৃতভাবে পাঞ্জাবের শিখ সম্প্রদায়ের ওপর মিসাইলগুলো ছুড়েছে বলেও দাবি করেছেন তিনি। তার এমন অভিযোগের পর অবশ্য ভারতের পক্ষ থেকে কোনো ধরনের প্রতিক্রিয়া জানানো হয়নি। খবর ডন ও রয়টার্সের।
এর আগে, গত মঙ্গলবার পাকিস্তানের আজাদ কাশ্মির ও অন্যান্য জায়গায় মিসাইল ছুড়েছিলো ভারত। ওই হামলার পরপরই সবার আগে এটির খবর জানিয়েছিলেন পাক ডিজিএফআইয়ের মহাপরিচালক। পরে মিসাইল ছোড়ার তথ্য স্বীকার করে ভারতও।
লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, ভারত পাঞ্জাবের ঝালান্দার বিভাগের অদমপুর থেকে ব্যালিস্টিক মিসাইলগুলো ছোড়ে, যার মধ্যে একটি অদমপুরে আঘাত হানে। আর বাকি পাঁচটি তারা ফেলে পাঞ্জাবেরই অমৃতসরে। তার অভিযোগ, নিজ দেশের শিখ সম্প্রদায়ের মানুষকে লক্ষ্য করে মিসাইলগুলো ছুড়েছে ভারতীয় বাহিনী।
তিনি বলেন, ভারত তাদের পরিকল্পনার মাধ্যমে, পাঞ্জাবের শিখ সম্প্রদায়ের মানুষের ওপর হামলা চালাচ্ছে, যারা ভারতের নিজস্ব অভ্যন্তরীণ ষড়যন্ত্রের শিকার হচ্ছে। এটি অবাক করার মতো ঘটনা এবং সর্বোচ্চ পর্যায় থেকে উসকানিমূলক কাজ। যেখানে ভারত এখন নিজ জনগণের ওপর ব্যালিস্টিক মিসাইল ছোড়া শুরু করেছে, যেটি কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)