ভারতের ঘুম হারাম করে পাকিস্তানকে ভয়ঙ্কর হেলিকপ্টার দিচ্ছে চীন
, ১৮ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৫ রবি , ১৩৯২ শামসী সন , ২২ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি:, ০৭ আশ্বিন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
দিল্লির রাতের ঘুম কেড়ে নিয়ে পাকিস্তানের বিমানবাহিনীকে জেড-১০এমই হেলিকপ্টার দিচ্ছে চীন। দক্ষিণ আফ্রিকায় একটি প্রতিরক্ষা প্রদর্শনীতে চীন নতুন জেড-১০এমই আক্রমণকারী হেলিকপ্টার প্রদর্শন করেছে। যার ওজন প্রায় ৬ টন।
এই যানটি এমনভাবেই তৈরি হয়েছে যাতে সব আবহাওয়ায় উড়তে পারে। আর এটি একটি বহুমুখী মাঝারি আক্রমণকারী হেলিকপ্টার। জানা গিয়েছে, খুব শীঘ্রই এই হেলিকপ্টারের প্রথম ব্যাচ পাকিস্তানি বিমানবাহিনীকে দেবে চীন। যাতে পাকিস্তান সন্ত্রাস-বিরোধী মিশনে এই হেলিকপ্টারকে কাজে লাগাতে পারে।
তবে প্রথমেই জেনে নেয়া যাক, হেলিকপ্টারের বিশেষত্ব কী কী? এই জেড-১০এমই অ্যাটাক হেলিকপ্টারটি তৈরি করেছে এভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অফ চায়না লিমিটেড। এর মৌলিক মডেল তৈরি করেছে জেড-১০ চীনা কোম্পানি এবং রাশিয়ার কামভ তৈরি করেছে। সুতরাং রাশিয়া ও চীন উভয়েই তৈরি করেছে এই অ্যাটাক হেলিকপ্টার।
এই হেলিকপ্টারের মূল উদ্দেশ্য অ্যান্টি-ট্যাঙ্ক ওয়ারফেয়ার এবং এয়ার-টু-এয়ার কমব্যাট। তবে শুধু সন্ত্রাস দমন নয়, এটি বিভিন্ন উপায়ে ব্যবহার করা যেতে পারে। এর দৈর্ঘ্য ৫২.৯১ ফুট, উচ্চতা ১৪.৪৬ ফুট এবং ফ্যানের ব্যাস ৪৪.২৯ ফুট। টেকঅফের সময় এর সর্বোচ্চ ওজন ৬,০০০ কেজি। এটি সর্বোচ্চ ২৫৯ কিমি/ঘন্টা গতিতে উড়তে পারে। সর্বোচ্চ ৪,৪০০ মিটার উচ্চতায় পৌঁছতে পারবে এই হেলিকপ্টারটি।
তবে পাকিস্তান সীমান্তে এই হেলিকপ্টার মোতায়েন করলে ভারতের রাজধানী দিল্লির ঘুম উড়বে। ভারতীয় বিমানবাহিনীর হেলিকপ্টারের জায়গায় এই হেলিকপ্টারটি সীমান্তে মোতায়েন করা হবে। আর পাকিস্তান কোন কারণে, ভারতের বিরুদ্ধে এই হেলিকপ্টারগুলো ব্যবহার করলে, ভারতের ক্ষেত্রে তা ভয়াবহ রূপ ধারণ করতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)