ভারতের গ্রীক দূতাবাসে পদে পদে হয়রানিতে বাংলাদেশী প্রবাসীরা
, ২৩ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২১ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ২০ জুন, ২০২৫ খ্রি:, ০৬ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
ভারতের নয়াদিল্লিতে অবস্থিত গ্রীক দূতাবাসে পদে পদে হয়রানি ও দীর্ঘসূত্রিতার অভিযোগ, যা গ্রিস প্রবাসীদের অন্ধকারে ঠেলে দিয়েছে।
গ্রিস প্রবাসী বাংলাদেশিদের অভিযোগ, ভারতে রয়েছে দালাল সিন্ডিকেট। ঠিক মতো দালাল না পেলে কোনো কাজই হয়না। ভারতে গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে নানান তিক্ত অভিজ্ঞতা নিয়ে ফিরতে হয়। গ্রিসের বাংলাদেশিদের কাছে যেনো ভারত এক দুঃখের নাম।
গ্রিসের বসবাসরত বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বয়স্ক লোক করিম মিয়া। তিনি বলেন, নিজের ছেলে ও পরিবার আনার জন্য অনেক চেষ্টা করেছেন। তাদেরকে ভারতেও পাঠিয়েছেন, সেখানে দুই মাস থাকার পরও ভিসা করাতে পারেননি। ভারতে দালাল চক্র অনেক টাকা চায়। দালাল না ধরলে অ্যাপয়েন্টমেন্টই মিলে না ভিসা পাওয়া তো দূরের কথা।
সুহেল মিয়া নামের আরেক প্রবাসী বলেন, গ্রীসে পরিবার নিতে যা ডকুমেন্ট প্রয়োজন সকল নথি জোগার করে ভারতে গিয়ে সকল নথি সত্যায়িত করার কোনো সুবিধা করতে পারেননি। তার অভিযোগ, ভারতের গ্রিস দূবাতাসের দূভাষীসহ বিভিন্ন পদে ভারতের নাগরিক নিযুক্ত রয়েছে। তারা বাংলাদেশিদের ফাইল দেখলেই ফেলে দেয়। নথি সত্যায়িত করার আবেদনও ফেলে রাখে বছরের পর বছর। ভারতীয়রা গ্রিসের কর্মকর্তাদের আবেদনকারী বাংলাদেশিদের সম্পর্কে ভুল তথ্য প্রদান করে। ফলে আবেদন এখানেই আটকে যায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘পানি এত দ্রুত এলো, কিছুই সরানোর সুযোগ পাইনি’
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৬ নদ-নদীর ১০ পয়েন্টে পানি বিপৎসীমার ওপরে
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভূমি মন্ত্রণালয়ে সব কর্মকর্তা-কর্মচারীর তথ্য পাঠাতে অনিহা কেনো?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩ নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে -আইনমন্ত্রী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রসব বেদনায় কাতরাচ্ছিলেন পানিবন্দী নারী, উদ্ধার করলেন ফায়ার সার্ভিস কর্মীরা
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সারা দেশে ধীরে ধীরে গ্যাসের সরবরাহ ভয়াবহভাবে কমে যাচ্ছে
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সেনাবাহিনীর আধুনিকায়নে যে পরিকল্পনা সরকারের
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চট্টগ্রামসহ চার বিভাগে আকস্মিক বন্যার শঙ্কা
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘স্যার আপনাকে আব্বু ডাকলাম, কয়টা নাম্বার দেন’ উত্তরপত্রে ছাত্রীর আবেদন
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাইক রাইড শেয়ারিং সার্ভিসে অস্থিরতা
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাজধানীতেই মাদকের খোলা হাট!
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)