ভারতীয় গোয়েন্দা সংস্থার ‘র’ এর ঢাকার স্টেশন চিফের নাম প্রকাশ
, ২৩ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৩ হাদি আশির, ১৩৯২ শামসী সন , ২২ এপ্রিল, ২০২৫ খ্রি:, ০৯ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ঢাকায় নিযুক্ত ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর স্টেশন চিফ হিসেবে দায়িত্ব পালন করছে রাজেশ, এমন দাবি করেছেন প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান। সম্প্রতি তার ভেরিফায়েড অনলাইন পেজে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি প্রকাশ্যে আনেন।
জুলকারনাইন লিখেছেন, “অত্যন্ত আশ্চর্যের বিষয় হলো, ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পরও রাজেশ ঢাকায় ‘র’ এর স্টেশন চিফ হিসেবে ভারতীয় হাইকমিশনের কমার্শিয়াল কাউন্সিলরের কভারে কাজ চালিয়ে যাচ্ছে।”
তিনি আরও দাবি করেন, রাজেশ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সম্প্রতি ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করছে এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখছে। এসময় তিনি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
প্রসঙ্গত, ২০১৬ সালে পাকিস্তানও রাজেশকে তাদের দেশে নিযুক্ত ‘র’ এর স্টেশন চিফ হিসেবে চিহ্নিত করেছিলো। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে এবং আরও কয়েকজন ভারতীয় কূটনীতিককে গোয়েন্দা তৎপরতা, নাশকতা এবং অর্থনৈতিক প্রকল্প নষ্ট করার মত কর্মকা-ে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত করেছিলো।
জুলকারনাইন তার সর্বশেষ পোস্টে দাবি করেন, বাংলাদেশের একটি বিশেষ গোয়েন্দা সংস্থার সূত্র জানিয়েছে বর্তমানে রাজেশ ঢাকায় ভারতীয় হাইকমিশনে মিনিস্টার (কনসুলার ও শিক্ষা) পদে কর্মরত আছে। গোয়েন্দা মহলের আপত্তি সত্ত্বেও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তার নিয়োগ অনুমোদন করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)