ভবিষ্যত নিয়ে ভাবছে চীনে অবস্থিত বড় কোম্পানিগুলো
উইঘুরদের বাধ্যতামূলকভাবে শ্রমে নিযুক্ত করা নিয়ে আন্তর্জাতিক তদন্তের প্রেক্ষাপটে জিনজিয়াংয়ের বিদেশী প্রতিষ্ঠানগুলো তাদের ভবিষ্যত নিয়ে ভাবছে বলে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, ভক্সওয়াগন গ্রুপ উত্তর-পশ্চিমাঞ্চলীয় চীনের জিনজিয়াং থেকে তাদের যৌথ উদ্যোগের ভবিষ্যত নিয়ে পর্যালোচনা করছে।
ভক্সওয়াগন গত সপ্তাহে বলেছে যে তারা এখন নানা বিকল্প নিয়ে ভাবছে।
এদিকে জার্মানির বিএএসএফ জানিয়েছে, তারা জিনজিয়াংয়ে তাদের দুটি যৌথ উদ্যোগ থেকে বিনিয়োগ প্রত্যাহার করে নিচ্ছে। উল্লেখ্য, বিএএসএফ হলো বিশ্বের বৃহত্তম ক্যামিকেল কোম্পানি।
এদিকে চীন জিনজিয়াংয়ের বাণিজ্যিক কার্যক্রম থেকে সরে যাওয়ায় বহুজাতিক করপোরেশনগুলোর যেকোনো উদ্যোগের তীব্র বিরোধিতা করেছে চীন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।