ভঙ্গুর প্রশাসনে গতি ফেরানোর চেষ্টা
, ১১ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৩০ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ৩০ এপ্রিল, ২০২৬ খ্রি:, ১৭ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
দেশের প্রশাসনিক কাঠামো দীর্ঘদিনের অকার্যকারিতা, রাজনৈতিক প্রভাব ও জবাবদিহিতার ঘাটতিতে ভুগছিল- এমন অভিযোগ নতুন নয়। তবে সাম্প্রতিক সময়ে সেই ভঙ্গুর প্রশাসনকে সচল ও জনমুখী করতে সরকারের নানা উদ্যোগে কিছুটা গতি ফিরতে শুরু করেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। বিশেষ করে, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারের সক্রিয় তৎপরতা প্রশাসনে শৃঙ্খলা ও কার্যকারিতা ফিরিয়ে আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সরকারের বিভিন্ন সূত্র জানিয়েছে।
বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার মনে করে, পূর্ববর্তী সময়ে প্রশাসনের একটি বড় অংশ রাজনৈতিক প্রভাবের বাইরে থাকতে পারেনি। অনেক ক্ষেত্রে সরকারি কর্মকর্তারা নিরপেক্ষ ভূমিকার পরিবর্তে দলীয়কর্মীর মতো আচরণ করেছেন, যা প্রশাসনের মূল চরিত্রকে ক্ষতিগ্রস্ত করেছে। এই প্রেক্ষাপটে নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী প্রশাসনকে মেধাভিত্তিক, দক্ষ ও জবাবদিহিতামূলক কাঠামোয় রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার পরপরই সরকারি দপ্তরগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, কাজের গতি বাড়ানো এবং জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশ দেন। তার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রথম মন্ত্রিসভার বৈঠকে ১৮০ দিনের একটি বিশেষ কর্মপরিকল্পনা অনুমোদন করা হয়।
সরকারের ঘোষিত পরিকল্পনা অনুযায়ী প্রতিটি মন্ত্রণালয়কে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজের রূপরেখা জমা দিতে বলা হয়েছে। পাশাপাশি বিএনপির নির্বাচনী ইশতেহারে ঘোষিত ‘সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যের আওতায় ৫১ দফা পরিকল্পনা বাস্তবায়নের কাজও শুরু হয়েছে। এই পরিকল্পনায় প্রশাসনিক সংস্কার, নতুন পদ সৃষ্টি, শিক্ষা ও ডিজিটাল খাতের সম্প্রসারণ, স্থানীয় সরকার শক্তিশালীকরণ এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া সাংবিধানিক সংস্কারের প্রতিশ্রুতিও রয়েছে, যা ছাত্র-জনতার অভ্যুত্থানের আকাক্সক্ষার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।
প্রশাসনে গতিশীলতা আনতে ইতোমধ্যে সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী কমিশনারদের মধ্যে ব্যাপক রদবদল করা হয়েছে। সরকারের দাবি, এসব পদায়ন ও পদোন্নতিতে মেধা, দক্ষতা ও অভিজ্ঞতাকে প্রধান বিবেচনায় নেওয়া হচ্ছে।
এ প্রসঙ্গে এ বি এম আব্দুস সাত্তার বলেন, প্রশাসনকে জনগণের দোরগোড়ায় নিয়ে যেতে হলে নিয়োগ, বদলি ও পদোন্নতিতে মেধা, সততা ও দক্ষতাকে অগ্রাধিকার দিতে হবে। শূন্যপদে দ্রুত নিয়োগ, প্রশাসনিক সংস্কার কমিশন গঠন, শক্তিশালী পাবলিক সার্ভিস কমিশন প্রতিষ্ঠা এবং বেসরকারি সার্ভিস রুল প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
সূত্র জানায়, সরকার ইতোমধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে নতুন সচিব ও শীর্ষ কর্মকর্তাদের নিয়োগ দিয়েছে। জনপ্রশাসন, স্বরাষ্ট্র, শিক্ষা, স্বাস্থ্য, ভূমি, শিল্প, শ্রমসহ বিভিন্ন খাতে নতুন নেতৃত্ব দায়িত্ব নিয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, প্রশাসন সংস্কার একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। শুধু পদায়ন বা বদলি দিয়ে কাক্সিক্ষত পরিবর্তন সম্ভব নয়; প্রয়োজন কাঠামোগত সংস্কার, রাজনৈতিক সদিচ্ছা এবং ধারাবাহিক প্রয়াস। বর্তমান উদ্যোগগুলো যদি বাস্তবায়নের ধারায় থাকে, তাহলে প্রশাসনে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। তবে অতীতের অভিজ্ঞতা বলছে, এই পথ সহজ নয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চালুর ২ দিনের মাথায় যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অপরাধ দমনে রোহিঙ্গা ক্যাম্পে দু’টি সেনা ক্যাম্প স্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান আইজিপির
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বজ্রপাতে স্কুলের পাশের গাছ ফেটে চৌচির, ৭ শিক্ষার্থী আহত
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যৌতুকের জন্য স্ত্রীকে 'গুল' খাইয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিশ্বের সেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ শিক্ষক-গবেষক
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অনুমোদিত বৈদেশিক ঋণের অর্থ রাখতে এফসি হিসাব খোলার সুযোগ
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইশরাকের নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম, ড্রেন পরিষ্কারে নিজেই মাঠে
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মূল্যস্ফীতি বেড়ে ৮.৩৪ শতাংশ
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘চাইলেও কম দামে কিছু বিক্রি করতে পারি না’, নিত্যপণ্যের বাজারে অস্বস্তি
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিনামূল্যে খতনার পর অর্ধশত শিশুর রক্তক্ষরণ
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জনসংখ্যা নিয়ন্ত্রণের নামে আবারও বিতর্কিত প্রচারণার উদ্যোগ!
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












