বড় বাজেটে কৃষির হিস্যা ছোট
, ২৬ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৪ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ১৩ জুন, ২০২৬ খ্রি:, ৩০ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
দেশের সবচেয়ে বড় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট ঘোষণা করেছে সরকার। কিন্তু এতে অর্থনীতির প্রধান ভিত্তি কৃষির হিস্যা কমেছে।
সাম্প্রতিক সময়ে খাদ্য উৎপাদন ব্যয় বৃদ্ধি, খাদ্য মূল্যস্ফীতি ও কৃষি অর্থনীতির প্রবৃদ্ধির মন্থরগতির মধ্যে এ বাজেটে কৃষিখাতগুলো প্রত্যাশিত গুরুত্ব পায়নি বলে মনে করছেন কৃষি অর্থনীতিবিদ।
এ বিষয়ে কথা বলেছেন কৃষি অর্থনীতিবিদ ড. জাহাঙ্গীর আলম।
তিনি বলেন, সার্বিক বাজেটের আকার এবার বেড়েছে ১৯ শতাংশ, ঠিক কৃষি বাজেটটা ততটাই সংকুচিত হয়েছে। এ বছর বাজেটে সার্বিক কৃষিখাতে পাঁচ মন্ত্রণালয় মিলে ৪৬ হাজার ৮২১ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা গত বছর ছিল ৪৬ হাজার ২৬৮ কোটি টাকা। অর্থাৎ, এবার বেড়েছে ৫৫৩ কোটি টাকা। মানে প্রবৃদ্ধির হার মাত্র ১.৯ শতাংশ।
তিনি বলেন, এবারের কৃষি বাজেট হলো আমাদের মোট বাজেটের ৪.৯৯ শতাংশ, যা গত বছর ছিল মোট বাজেটের ৫.৮৬ শতাংশ। কিন্তু এক যুগ আগে মোট বাজেটের ১০ শতাংশের ওপরে বরাদ্দ থাকতো কৃষিতে। ২০১০-১১ অর্থবছরে ১০.৬৫ শতাংশ বরাদ্দ ছিল।
কৃষির ভর্তুকি নিয়ে ড. জাহাঙ্গীর আলম বলেন, এবার কৃষিতে ১৭ হাজার ১ কোটি টাকা দিয়েছে। গত বছর এটা ছিল ১৭ হাজার ২৪১ কোটি টাকা। অর্থাৎ ২৪০ কোটি টাকা কমে গেছে, মানে ১.৩৯ শতাংশ। এখন মোট বাজেটে কৃষি ভর্তুকির হিস্যা ১.৭৫ শতাংশ, যেটা আগে ছিল ২.৮ শতাংশ। এটা কিন্তু ২০১১-১২ তে মোট ভর্তুকির ৬.৪ শতাংশ ছিল।
তিনি বলেন, নিশ্চয় কৃষিতে ভর্তুকির পরিমাণ বাড়ানোর দরকার ছিল। কারণ আন্তর্জাতিক যে অবস্থা, যুদ্ধ পরিস্থিতি এবং তাতে সারসহ প্রয়োজনীয় উপকরণ সরবরাহ বিঘিœত হওয়ার যে শঙ্কা, তাতে ভর্তুকি ছাড়া চলা কঠিন।
ভর্তুকি কমানোয় কি পরিস্থিতি হতে পারে এর ব্যাখ্যায় তিনি বলেন, যুদ্ধের পরে কিন্তু সারের দাম আন্তর্জাতিক বাজারে প্রায় পৌনে দুই গুণ বেড়ে গেছে। তেলের দাম প্রায় দ্বিগুণ। এসব খাতে ভর্তুকি না থাকলে দাম বাড়বে। তাতে কৃষকের খরচ বাড়বে। তখন ন্যায্যমূল্য না পেলে কৃষকরা নিরুৎসাহিত হবে। উৎপাদন কমে যেতে পারে, যা খাদ্যনিরাপত্তার জন্য হুমকি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সুন্দরবনের দস্যুবাহিনী এখন অনেকটাই ‘কোণঠাসা’
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাজারে স্বস্তি নেই, অপরিবর্তিত নিত্যপণ্যের দাম
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘উচ্চাভিলাষী’ বাজেট, বাস্তবায়ন নিয়ে উদ্বেগ
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দিল্লিতে বিজিবি-বিএসএফ বৈঠক: যৌথ সংবাদ সম্মেলন ছাড়াই শেষ
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ব্যাংকঋণের ওপর সরকারি নির্ভরতা কমানোর ঘোষণা
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দরের এনসিটি ইহুদীবাদী ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেয়ার প্রক্রিয়া বন্ধ করার দাবীসহ ৫ দাবীতে প্রতিবাদ সমাবেশ
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দরের এনসিটি ইহুদীবাদী ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেয়ার প্রক্রিয়া বন্ধ করার দাবীসহ ৫ দাবীতে প্রতিবাদ সমাবেশ
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বড় বাজেটে কৃষির হিস্যা ছোট
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সুন্দরবনের দস্যুবাহিনী এখন অনেকটাই ‘কোণঠাসা’
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাজারে স্বস্তি নেই, অপরিবর্তিত নিত্যপণ্যের দাম
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ব্যাংকঋণের ওপর সরকারি নির্ভরতা কমানোর ঘোষণা
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হাওরে কৃষকের যন্ত্রণা ‘অপরিকল্পিত বাঁধ’
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)