ব্লেন্ডারে দেয়া ঠিক নয় যেসব খাবার
, ২৫ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৯ তাসি’, ১৩৯১ শামসী সন , ০৭ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি:, ২৩ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) পাঁচ মিশালী
রান্নার কাজকে আরও সহজ করে তুলতে ব্লেন্ডার রান্নাঘরের জনপ্রিয় সরঞ্জামগুলির মধ্যে একটি। এটি ব্যবহার করা যতটা সহজ, নিরাপদ রাখাও ততটা গুরুত্বপূর্ণ। ব্লেন্ডারের সাহায্যে কেউ দ্রুত খাবারের আইটেম তৈরি করতে পারে। ব্লেন্ডার ব্যবহার এখন এতটাই অভ্যাসে পরিণত হয়েছে এটা ছাড়া অনেক রান্নার কথা চিন্তাও করা যায় না। কিন্তু এমন কিছু খাবার আছে যা ব্লেন্ডারে না দেয়ার চেষ্টা করবেন। তবে প্রয়োজন বা জরুরত থাকলে সেটাতো ভিন্ন।
আলু:
আলু বিভিন্নভাবে রান্না করা যায়। আলুতে এমনিতেই প্রচুর স্টার্চ থাকে, ব্লেন্ডারের ব্লেডের সংস্পর্শে এলে আরও বেশি স্টার্চ ছেড়ে দিতে পারে।
হিমায়িত খাবার:
ব্লেন্ডারে হিমায়িত খাবার যেমন ব্লুবেরি, স্ট্রবেরি, শাকসবজি ইত্যাদি দেওয়া ঠিক নয়। হিমায়িত থাকার কারণে এগুলো বেশ শক্ত থাকে, ফলে ব্লেডের সাহায্যে কাটা কঠিন হয়ে পড়ে। যদি ব্লেন্ড করার প্রয়োজন হয় তবে কিছুক্ষণের জন্য ঘরের তাপমাত্রায় রাখতে হবে। তারপর ব্লেন্ড করতে হবে।
যেকোন গরম জিনিস:
ব্লেন্ডারে গরম জিনিস দেবেন না। অনেকেই গরম রান্না খাবার দিয়ে ব্লেন্ড করেন। এতে প্রচুর বাষ্প এবং চাপ তৈরি করতে পারে, ফলে বিস্ফোরণের ঝুঁকি বাড়ে। ব্লেন্ডারে গরম পনির দেওয়াও বিপজ্জনক হতে পারে।
তীব্র গন্ধযুক্ত খাবার:
তীব্র গন্ধযুক্ত খাবারগুলিও ব্লেন্ডারে দেওয়া উচিত নয়। বেশিরভাগ মানুষ পেঁয়াজ, রসুন বা আদা ব্লেন্ডারে দেন। এতে ব্লেন্ডারে গন্ধ হতে পারে যা অন্য খাবারেও ছড়িয়ে পড়তে পারে।
ময়দা:
কেউ কেউ ব্লেন্ডারে ময়দা ব্লেন্ড করার চেষ্টা করেন, এটা একেবারেই উচিত নয়। কারণ ব্লেন্ডারগুলো ময়দা ব্লেন্ড করার উপযোগী করে তৈরি করা হয় না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাহারা মরুভূমির উল্কাপিন্ডে মিললো হারিয়ে যাওয়া গ্রহের প্রমাণ
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ছায়াপথের কেন্দ্রে বিরল দৃশ্য, নতুন রহস্যের সূত্র পাওয়ার দাবি বিজ্ঞানীদের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












