ব্রোকলি কেন খাবেন? জেনে নিন
জানা যায়, কয়েক হাজার বছর আগে ভূমধ্যসাগরীয় অঞ্চল ও এশিয়া মাইনরের দিকে এমনিতেই জন্মাতো ব্রোকলি। ইতিহাস থেকে জানা যায়, রোমান শাসনামলে ইতালীয়দের হাতে এর চাষাবাদ প্রথম শুরু হয়। বর্তমানে বাংলাদেশেও এর বাম্পার ফলন হচ্ছে।
ব্রোকলিতে রয়েছে ভিটামিন সি, কে, এ, বি৬, ফলেট, পটাসিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এবং প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার। এছাড়াও এতে অ্যান্টি-অক্সিডেন্ট এবং সালফারযুক্ত যৌগ রয়েছে, যা শরীরের জন্য অত্যন্ত উপকারী।
এক নজরে জেনে নিন, ব্রোকলি খাওয়ার কিছু উপকারিতা সম্পর্কে-
* ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিডসমৃদ্ধ ব্রোকলি বিভিন্ন সংক্রমণ থেকে শরীর সুরক্ষিত রাখতে পারে।
* এর অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান প্রদাহনাশক হিসেবে কাজ করে। তাই ত্বকের অ্যালার্জি সংক্রান্ত নানা সমস্যা থেকেও মুক্তি পেতে ব্রোকলি দারুণ কার্যকর।
* এতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম। রক্তচাপ নিয়ন্ত্রণ করতে পটাশিয়ামের বিকল্প নেই। পটাশিয়াম সমৃদ্ধ ব্রোকলি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
* এতে থাকা আয়রন লোহিত কণিকার পরিমাণ বৃদ্ধি করে। তাই যারা রক্ত স্বল্পতায় ভুগছেন তারাও নিয়মিত ব্রোকলি খেতে পারেন।
* রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতেও ব্রোকলি অতুলনীয়। কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন।
* ব্রোকলিতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। তাই যারা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন তাদের জন্যও ব্রোকলি বেশ উপকারী।
* ব্রোকলিতে রয়েছে সালফোরাফেন নামক উপাদান, যা ক্যানসার প্রতিরোধে সাহায্য করে। এর বায়ো অ্যাকটিভ যৌগ ক্রুসিফেরাজ নামের উপাদান গ্যাস্ট্রিক, স্তন, প্রোস্টেট এবং কোলোরেক্টাল বা কোলন ক্যানসারের ঝুঁকি কমায়।
* ব্রোকলিতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ভিটামিন কে রয়েছে, যা হাড়ের শক্তি বাড়াতে সহায়তা করে এবং অস্টিওপোরোসিসের ঝুঁকি কমায়।
* ব্রোকলিতে পটাসিয়াম এবং অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে, যা রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং হৃদযন্ত্রের কার্যকারিতা ভালো রাখে।
* ব্রোকলিতে সালফার এবং গ্লুকোফানিন থাকে, যা লিভার পরিষ্কার করে এবং শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে।
* এতে ভিটামিন এ এবং লুটেইন থাকে, যা চোখের স্বাস্থ্যের জন্য ভালো এবং ম্যাকুলার ডিজেনারেশন ও চোখের অন্যান্য সমস্যা প্রতিরোধ করে।
* ব্রোকলি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায়।
* এতে থাকা ভিটামিন সি এবং অ্যান্টি-অক্সিডেন্ট ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং চুলের স্বাস্থ্য ভালো রাখে।
* ব্রোকলিতে ক্যালোরি কম কিন্তু ফাইবার বেশি, যা দীর্ঘ সময় ক্ষুধা মুক্ত থাকতে সাহায্য করে এবং ওজন কমাতে সহায়ক।
* ফাইবারের উচ্চ পরিমাণ থাকার কারণে ব্রোকলি হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে।
আরও পড়ুন
সব ›
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
ডাঙায় হাঁটে, গাছেও চড়ে যে মাছ
চোখের পলক ফেলে যে মাছ! বেশিরভাগ মাছের চোখ মাথার দুই পাশে থাকলেও মাডস্কিপারের চোখ থাকে মাথার ঠিক ওপরের দিকে-সাব…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।